‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি। এমনকি বর্তমান পরিস্থিতি চলতে থাকলে তিনি হয়তো আর জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে নাও পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে পাঠানো এক চিঠিতে ইমরান খান এসব কথা বলেন। এছাড়া 
তার স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তিও স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।

আদালতের কাছে পাঠানো ওই আবেদনে ইমরান খান বলেছেন, তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের দেয়া নির্দেশও কার্যকর করা হয়নি।

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। আইনজীবীর মাধ্যমে প্রধান বিচারপতির কাছে পাঠানো ওই চিঠিতে তিনি জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।

ইমরান আরও বলেন, তার কারাবন্দি স্ত্রী বুশরা বিবিও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এ আশঙ্কা থেকেই তিনি চিঠি লিখতে বাধ্য হয়েছেন।


চিঠিতে ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে এভাবে অব্যাহত পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে আমি এমন এক অবস্থায় পৌঁছাচ্ছি, যেখান থেকে জীবিত অবস্থায় আর ফিরতে নাও পারি।’


একে একে ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি
দীর্ঘ সময় একাকী বন্দিজীবন কাটানোর কারণে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইমরান। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় যোগাযোগের সুযোগ দিতে মেডিকেল বোর্ড যে সুপারিশ করেছিল, কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরানকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে আনা হয়।

এর আগে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়ার পর ইমরানকে গত আগস্টে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের পর রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

তার বিরুদ্ধে দেয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত করা হয়েছে অথবা বাতিল হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি এখনো বাকি।

ইমরান খান অবশ্য সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সরকার।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }