‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান আজ সোমবার নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্ট—তিন আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠিতে এ আকুতি জানান। আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর এক্সে চিঠিটি প্রকাশ করেন।

ইমরান লেখেন, তিনি নির্জন কারাকক্ষ থেকে লিখছেন। যাঁদের চিকিৎসার সামর্থ্য নেই, তাঁরা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য তিনি সারা জীবন হাসপাতাল গড়েছেন। আজ তিনি কেবল নিজের ও স্ত্রীর চিকিৎসা চান। ৭০ বছর বয়স পর্যন্ত তাঁর নামে কোনো ফৌজদারি মামলা ছিল না।

.

ইমরান আরও লিখেছেন, তিনি রাজনৈতিক নিপীড়ন ও হত্যাচেষ্টার শিকার হলেও সব সময় আইনি পথেই লড়েছেন। আদালত থেকে প্রতিকার পাওয়ার সুযোগ অবশ্য সাংবিধানিক সংশোধনীর পর প্রথমে সংকুচিত হয় এবং পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ইমরান বলেছেন, রাষ্ট্রীয় উপহারসংক্রান্ত তোশাখানার ২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডের পর সবকিছু বদলে যায়। মামলাটি ছিল ২০২১ সালের মে মাসে সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারির দামি গয়নার সেট নামমাত্র দামে কেনা নিয়ে। ইমরানের অভিযোগ, কারা কর্তৃপক্ষ এরপর তাঁকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন সেলে রেখেছে।

আদালতের সহায়তাকারী আইনজীবী (অ্যামিকাস কিউরি) সালমান সফদার ১০ ফেব্রুয়ারি সাক্ষাতে দেখেন, ইমরানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টি নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ পরিবার বা আইনজীবীকে তা জানায়নি। কারাগারের মেডিক্যাল বোর্ড পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং বই ও টেলিভিশন দেওয়ার পরামর্শ দিলেও কর্তৃপক্ষ তা মানেনি।

.

ইমরান অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই স্ত্রীর সঙ্গে তাঁর নির্ধারিত সাপ্তাহিক সাক্ষাৎ হতে দেয়নি। কর্তৃপক্ষ আটক বোনদের সঙ্গে সাক্ষাৎ এবং আদালতের আদেশ লঙ্ঘন করে ছেলে কাসিম ও সুলাইমানকেও তাঁকে ফোন করতে দিচ্ছে না। তিনি বুশরার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত।

গত এপ্রিলে বুশরার চোখের আলোকসংবেদনশীল পর্দা রেটিনা বিচ্ছিন্ন হলে চিকিৎসকেরা গোপনে জটিল অস্ত্রোপচার করে তাঁকে আবার নির্জন কক্ষে পাঠান। ইমরান জানান, চলতি মাসে দেখা করার সময় বুশরা আলো সহ্য করতে পারছিলেন না, চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার ছাড়া তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

ইমরান বলেন, সুপ্রিম কোর্ট ১৮ আগস্ট তাঁকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কর্তৃপক্ষ সেই আদেশ কার্যকর করেনি। তিনি লেখেন, নির্জন কারাবাসে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগে তা ১৩০, পরে ১৫০ ও ১৭০ হয়েছিল। ১০ নভেম্বর রক্তচাপের মাত্রা ১৯২ ও ১৯৩ হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) উচ্চ ঝুঁকিতে আছেন এবং হৃদ্‌যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

.

৭৪ বছর বয়সী ইমরান আশঙ্কা করেন, এ অবস্থা তাঁকে এমন জায়গায় নিচ্ছে, যেখান থেকে তিনি হয়তো জীবিত ফিরবেন না। তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’ তিনি মানবিক বিবেচনায় দেরি হওয়ার আগেই সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও দুজনের যথাযথ চিকিৎসা চান।

ইমরানের ছেলে কাসিম ও সুলাইমান এক্সে চিঠিটিকে বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলেছেন এবং সুলাইমান বাবাকে শিফা হাসপাতালে নেওয়ার আহ্বান জানান। ইমরান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন এবং বুশরা ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন।

ইসলামাবাদ হাইকোর্ট পরিবার, আইনজীবী ও সহযোগীদের সঙ্গে সপ্তাহে দুবার (মঙ্গলবার ও বৃহস্পতিবার) সাক্ষাতের অনুমতি দিলেও কর্তৃপক্ষ তা সীমিত রেখেছে। সরকার ১৮ আগস্টের আদেশের পর ইমরানকে শিফার বদলে পিমস হাসপাতালে নিয়ে পরে কারাগারে ফেরত পাঠায়।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের তৈরি নিরাপত্তা পরিস্থিতিকে এ জন্য দায়ী করলেও দলটি তা অস্বীকার করেছে। বুশরা বিবির ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর চোখে পূর্ণবিকশিত ছানি শনাক্ত করে আরেকটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }