শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফিরিয়ে আনার প্রত্যাশা করে বাংলাদেশ, এমনটিই জনিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । তবে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের ‘দুটি শর্ত’ জুড়ে দেওয়ার খবর নাকচ করে দিয়েছেন তিনি।

শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে। এছাড়া আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির আইনি ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছে।

সোমবার (১৬ নভেশ্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সরকার মনে করে—অন্য যে কোনো অভিযুক্ত ব্যক্তির মতোই শেখ হাসিনাকেও এই চুক্তির আওতায় ফিরিয়ে আনা উচিত, যেন তিনি তার সাজা ভোগ করতে পারেন।


তিনি বলেন, শুধু বাংলাদেশি নাগরিকত্ব থাকলেই কি কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন? তিনি উল্লেখ করেন, প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধী বা গুরুতর মামলার মুখোমুখি থাকা ব্যক্তিদের পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।

হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে—যার মধ্যে রয়েছে আপিলের সুযোগ দেওয়া এবং বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করা—সম্প্রতি গণমাধ্যমে (বিবিসি বাংলার প্রতিবেদনে) এমন খবরের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে এসব শর্তের কোনো ভিত্তি নেই।

তিনি স্পষ্ট করে বলেন, না, মোটেও না। এ বিষয়ে তাদের (ভারতের) সঙ্গে আমাদের কোনো আলোচনাই হয়নি। অর্থাৎ, বিবিসি বাংলার প্রতিবেদনে যে ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে, ভারত থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার বিষয়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, যা কূটনীতির মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

তিনি এ ইস্যুটিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা কূটনীতির মাধ্যমেই সেই সমস্যাগুলোর সমাধান করবো।

তিনি এ-ও বলেন, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন যা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে, তবে সরকার তা উপেক্ষা করতে পারে না। বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ—যা মূলত ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—সেটি বাতিল করা হয়নি, বরং উভয় পক্ষের সুবিধাজনক অন্য কোনো সময়ে তা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংলাপটি বাতিল হয়ে গেছে মর্মে যে খবর ছড়িয়েছে তা ভুল তথ্য। উভয় পক্ষই একমত হয়েছে যে, সংশ্লিষ্ট সবার সুবিধামতো সময়ে আলোচনাটি আয়োজন করা বেশি ভালো হবে।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }