বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

বামপন্থী রাজনৈতিক দল বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।

গত শুক্রবার ঢাকায় দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ ও ১৬ নভেম্বর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

.

গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।

নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

.

২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ বামপন্থী নেতা মুবিনুল হায়দার চৌধুরী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দলটিতে ভাঙন দেখা দিলেও বড় অংশটি তাঁর নেতৃত্বেই সক্রিয় ছিল। তিনি আমৃত্যু দলটির সাধারণ সম্পাদক ছিলেন।

২০২১ সালের জুলাইয়ে ৮৮ বছর বয়সে মারা যান মুবিনুল হায়দার চৌধুরী। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে ২০২২ সালের ১৯ মার্চ বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী ফোরাম গঠন করা হয়। তখন ফোরামের সমন্বয়ক করা হয়েছিল সদ্য ছাত্ররাজনীতি শেষ করা মাসুদ রানাকে। এবার দলের তৃতীয় কনভেনশনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

.

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের নভেম্বরে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাসদ–মার্ক্সবাদী। তাদের দলীয় প্রতীক ‘কাঁচি’।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }