মোটরসাইকেলে আগুন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই নেতা নিহত

নড়াইল প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

কালিয়ার বেন্দারচরে অতর্কিত হামলার অভিযোগ; আহত আরও কয়েকজন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ারও অভিযোগ উঠেছে।

নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। তাঁদের বয়স যথাক্রমে ৪৫ ও ৪০ বছর বলে একটি সূত্রে উল্লেখ করা হয়েছে।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত শাহিনুর ইসলাম ও সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বুধবার রাতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুজনকে পেয়ে হামলাকারীরা তাঁদের অতিরিক্ত মারধর করেন। পরে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে যাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন, তাঁদের ও তাঁদের সমর্থকদের দায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক, ঐক্যের প্রত্যয়

২

ঢাকায় নাশকতার জন্য সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

৩

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই নেতা নিহত

৪

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

৫

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

৬

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

৭

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

৮

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

৯

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

১০

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

১১

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

১২

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

১৩

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

১৪

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১৫

বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }