বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নোবিপ্রবির ৬ শিক্ষার্থী

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় শিক্ষার্থী। ইন্টারন্যাশনাল মবিলিটি ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তাঁরা তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন।

বিদেশে স্কলারশিপপ্রাপ্ত এসব শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (১০ আগস্ট) উপাচার্য কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়াকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ অর্জন নোবিপ্রবি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আরও বলেন, তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছো তারা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিদেশে নোবিপ্রবির সুনাম রক্ষা করবে। এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশিদারিত্ব সম্প্রসারণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতবিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহদী আমিন

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’

ফিফার তত্ত্বাবধানে প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন

ঢাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

১১

প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

১২

সংস্কার না করায় সড়কটি যেন মরণফাঁদ

১৩

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন ও নির্বাচন

১৫

সমুদ্র সৈকতের বালিয়াড়ি ধ্বংস করে রাস্তা নির্মাণ: পরিবেশবাদীদের নিন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত