নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সম্প্রতি দেশের বে-সরকারী একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল দাবি করেন তার নির্বাচনী এলাকার একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থী এইচআইভি রোগে আক্রান্ত। তিনি আরও জানান তার নির্বাচনী এলাকার এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপদেষ্টা হওয়ায় তিনি স্বাস্থ্য বিভাগের অনেক কিছুই জানেন।  

যখন তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তার কাছে এইচআইভি পজেটিভ রোগীদের সম্পর্কে জানতে চাইলেন তখন সেই কর্মকর্তা এমপিকে জানান ওই ১২জন শিক্ষার্থী তার নির্বাচনী এলাকার কোন এক মাদ্রাসার ছাত্র এবং তারা ১২জনই ছাত্রাবাসে থাকে। এমন তথ্যের সত্যতা সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তথ্যটিকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে দাবী করেন। 

সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান ১২জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ার কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। জেলায় এইচআইভি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২জন। ২০২৫ সালে জেলায় এই দুইজন রোগী এইচআইভি পজেটিভ হয়। তারা বর্তমানে সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে এবং ভালো আছে। পরবর্তি সময়ে এবং ২০২৬ সালে কেউ নতুন করে এইচআইভিতে কেউ আক্রান্ত হয়নি।

তিনি আরও জানান নওগাঁর কোন একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থীর এইচআইভি পজেটিভ হওয়ার যে কথা নওগাঁ-৩ আসনের এমপি বলেছেন তা ভিত্তিহীন। এমপি মহোদয়ের বক্তব্যে দেওয়া তার এলাকার কোন এক মাদ্রাসা থেকে রক্ত দিতে আসা ১২জন শিক্ষার্থীর রক্তের স্ক্রীন পরীক্ষার মাধ্যমে এইচআইভি পরীক্ষা করা হয়। সেই হিসেবে তাদের সকলের এইচআইভি নেগেটিভ আসায় তাদের কোন সমস্যা নেই। তারা অপরজনকে রক্তদান করতে পারবে।

এইচআইভি সচেতনতায় সিভিল সার্জন জানান রক্ত নেওয়ার সময় অবশ্যই সঠিক ভাবে স্ক্রীনিং টেস্টগুলো যেন সঠিক ভাবে হয়েছে কি না তা জেনে রক্ত নেওয়া উচিত। এছাড়াও অনিরাপদ যৌন মেলামেশার কারণে এটি ছড়ায় বলে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সেই লক্ষে অনৈতিক বা বহুকামীতা বা সমকামিতা এগুলো থেকে পরিহার থাকতে হবে। দেশের ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ যদি সকলে মেনে জীবন-যাপন করে তাহলে এই রোগের বিস্তার বন্ধ করা সম্ভব। এছাড়াও মাদকাশক্তদের একই নিডিল দিয়ে বিভিন্ন জন মাদক নেওয়ার ফলে এর বিস্তার ঘটতে পারে। এই ক্ষেত্রে মাদক ও এর ব্যবহার বন্ধে এটি প্রতিরোধ করা সম্ভব বলেন জানান তিনি।

সঠিক তথ্য জেনে মন্তব্য করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেছেন। যে কোন রোগ মানেই একটি স্পর্শকাতর বিষয়। আর এইচআইভি এমন একটি রোগ যে রোগ নিয়ে মিথ্যে ও ভুল তথ্য প্রচার করলে সামাজিক ভাবে, জাতীয় ভাবে ও আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেশের স্বার্থে দেশের প্রতিটি সচেতন নাগরিক ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের সঠিক তথ্য জেনে প্রচার করার বিষয়ে তিনি সুদৃষ্টি কামনা করেছেন। যেহেতু নওগাঁয় এইচআইভ রোগের কোন প্রাদুর্ভাব নেই সেহেতু এই মরণঘাতি রোগ নিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন।    

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহদী আমিন

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’

ফিফার তত্ত্বাবধানে প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন

ঢাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

১১

প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

১২

সংস্কার না করায় সড়কটি যেন মরণফাঁদ

১৩

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন ও নির্বাচন

১৫

সমুদ্র সৈকতের বালিয়াড়ি ধ্বংস করে রাস্তা নির্মাণ: পরিবেশবাদীদের নিন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত