নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী বহনকারী ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়া এবং এর অভিযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শনিবার (২২ আগস্ট) তুরস্কের বিচার মন্ত্রণালয় এ পরোয়ানা জারি করে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক। পরোয়ানায় নেতানিয়াহুকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত হামলা, মারধর ও নির্যাতন, সম্পত্তি ধ্বংস, গুরুতর লুটপাট এবং যানবাহন ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান গুরলেক।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জনের মতো মানুষ জিম্মি হওয়ার পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দুই বছর ধরে চলা ওই অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক ছিল তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিভিন্ন সময়ে নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে গত মে মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল ফ্লোটিলা নৌবহর। বহরের ছোট-বড় প্রায় ৫০টি নৌযানে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রায় ৪৩০ জন মানবাধিকারকর্মী ছিলেন।

তবে গাজায় পৌঁছানোর আগেই মে মাসে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিকে আটকে দেয়। অভিযাত্রীদের আটক করে পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে কয়েকজন অভিযাত্রী ইসরায়েলি পুলিশ ও সেনাদের হাতে আটক অবস্থায় নির্যাতন ও হয়রানির অভিযোগ করেন।

তাদের অভিযোগের ভিত্তিতে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহদী আমিন

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’

ফিফার তত্ত্বাবধানে প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন

ঢাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

১১

প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

১২

সংস্কার না করায় সড়কটি যেন মরণফাঁদ

১৩

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন ও নির্বাচন

১৫

সমুদ্র সৈকতের বালিয়াড়ি ধ্বংস করে রাস্তা নির্মাণ: পরিবেশবাদীদের নিন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত