সমুদ্র সৈকতের বালিয়াড়ি ধ্বংস করে রাস্তা নির্মাণ: পরিবেশবাদীদের নিন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

​কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি ধ্বংস করে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিবেশবাদী মহল থেকে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হিসেবে পরিচিত বালিয়াড়ি কেটে ভারী যন্ত্রপাতির মাধ্যমে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে সৈকতের স্বাভাবিক রূপরেখা নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

​পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, যথাযথ পরিবেশগত ছাড়পত্র বা সমীক্ষা ছাড়াই এমন ঝুঁকিপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে উপকূলীয় অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তারা দ্রুত এই নির্মাণ কাজ বন্ধ করে বালিয়াড়ি রক্ষার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ​কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি ধ্বংস করে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ আমাদের হতাশ করেছে। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

দরিদ্র রক্ষায় আমরা - ধরা পরিবেশ সংগঠন কক্সবাজার জেলা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, "কক্সবাজারের সৈকত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সৈকত আমাদের প্রাকৃতিক সম্পদ, দেশের পর্যটন সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের আমানত। উন্নয়নের নামে কিংবা প্রভাবশালীদের স্বার্থে এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই।"

​তিনি আরও বলেন, যথাযথ পরিবেশগত নিয়ম ও আইন অমান্য করে বালিয়াড়ির ওপর এই ধরনের অপরিকল্পিত স্থাপনা বা রাস্তা নির্মাণ উপকূলীয় পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​পরিবেশবাদীরা দ্রুত এই নির্মাণ কাজ বন্ধ করে বালিয়াড়ি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, 'সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণের বিষয়টি শুনেছি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।'

কক্সবাজার সমুদ্রসৈকত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)। ইসিএ এলাকা হিসেবে এ জায়গায় যে কোনো ধরনের কাজ করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। কিন্তু সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কেউ ছাড়পত্র নেননি।

কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান মুজিবুল হক বলেন, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডসহ বিশ্বের বেশ কিছু উন্নত দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকুলীয় ক্ষয়রোধ করতে প্রাকৃতিক উপায়ে সৈকতে বালুর ডেইল সৃষ্টি করতে কোটি কোটি টাকা খরচ করছে। এমনকি কক্সবাজার সমুদ্রসৈকতের ভাঙন রোধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা এ ডেইল সৃষ্টি করা হয়েছে। অথচ পাশেই বিকল্প জায়গা থাকার পরও সৈকতে সড়ক নির্মাণের নামে এ ডেইলগুলো ধ্বংস করা হচ্ছে। দাতা দেশগুলো বিষয়টি স্বাভাবিকভাবে নেবে না। নির্মাণকাজ শিগগির বন্ধ করা প্রয়োজন।

আমরা কক্সবাজারবাসি নাগরিক সংগঠনের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, কক্সবাজার সৈকতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করা এবং স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মিত সব স্থাপনা ভেঙে ফেলার বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালে কক্সবাজারে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করে সরকার। এ মহাপরিকল্পনা অনুযায়ী কক্সবাজার পৌরসভা এলাকার জোয়ার-ভাটার মধ্যবর্তী লাইন থেকে সৈকতসংলগ্ন প্রথম ৩০০ মিটার 'নো ডেভেলপমেন্ট জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জোনে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এর পরও সৈকতের বালিয়াড়ি দখল করে সড়ক নির্মাণ দুঃখজনক ও উদ্বেগজনক। এ কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান তিনি।

 

শু/আজা

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

সালমানের নতুন সিনেমার নাম ‘মনস্টার’, শুটিংয়ে নিজেই করছেন অ্যাকশন

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: ডা. শফিকুর রহমান

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে ‘অলংকারিক’ করার অভিযোগ হাসনাতের

উত্তেজনার মধ্যে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহ বাড়ছে: ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন কারান শর্মা

১০

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

১১

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

১২

ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৪ জনকে: পুলিশ

১৩

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

১৪

স্বাস্থ্য মন্ত্রীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারপরিদর্শন

১৫

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে বাপার স্মারকলিপি প্রদান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত