রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে শ্রাবনী নামে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত শ্রাবনীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন শ্রাবনীর বাবা মতিয়ার রহমান, মা সীমা বেগম, প্রতিবেশী ঝুমা বেগম, আরিফুল ইসলাম আরাফ, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকারসহ অনেকে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সভাপতি মাজহারুল আলম মিলনসহ অন্যরা।
মানববন্ধন থেকে প্রসূতি শ্রাবনী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানানো হয়।
শু/আজা