টুপটুপ রিসোর্টে আগুন:  ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার মরদেহ, গলার লকেট দেখে শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজের ১০ দিন পর নাসরিন আক্তার মুক্তা নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে পোড়া রিসোর্টের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গলায় থাকা লকেট দেখে মরদেহটি তাঁর বলে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

নাসরিন আক্তার মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর স্বামী ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান।

 

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর সেদিন রিসোর্ট থেকে ১০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

পরদিন ১৮ অক্টোবর বিভিন্ন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালান। তবে আগুনে ক্ষতিগ্রস্ত রিসোর্টটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকায় নিরাপত্তার কারণে অভিযান বন্ধ করতে হয়।

 

এরপর নিখোঁজদের সন্ধানে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়। একপর্যায়ে নাসরিন আক্তার মুক্তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে পুলিশ। তাঁর মোবাইলের সর্বশেষ অবস্থান পাটুয়ারটেক এলাকায় পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল পোড়া রিসোর্টে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলা থেকে একটি দগ্ধ মরদেহ উদ্ধার করে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “একজন নিখোঁজের বিষয়ে জানতে পেরে আমরা তাঁর মোবাইল ফোন ট্র্যাকিং করি। সেখানে তাঁর সর্বশেষ অবস্থান ছিল পাটুয়ারটেক এলাকায়। পরে মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল পোড়া রিসোর্টে যায়। দলটি রিসোর্টের দ্বিতীয় তলা থেকে একটি দগ্ধ মরদেহ উদ্ধার করে।”

 

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগের ১০টি মরদেহ ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল।

 

 উদ্ধার হওয়া মরদেহটি গলায় থাকা লকেট দেখে মুক্তার বলে শনাক্ত করা হয়েছে বলে তিনি জানান। মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

 

দীর্ঘ ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর মুক্তার মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার কার্যক্রম নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

১

গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: রাষ্ট্রপতি

২

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান

৩

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

৪

দেশের সাংস্কৃতিক উন্নয়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

৫

টুপটুপ রিসোর্টে আগুন:  ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার মরদেহ, গলার লকেট দেখে শনাক্ত

৬

২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে : হালিম

৭

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

৮

জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

৯

ঐকমত্য কমিশনে বিএনপির অভিযোগ, সংস্কারের নামে হাত-পা বেঁধে দেওয়া হচ্ছে: আখতার

১০

দীর্ঘ এক যুগ পর সদরপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি নজরুল কবির, সম্পাদক তুষার মাহমুদ

১১

বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত

১২

তারেক-তাকাইচি শীর্ষ বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৩

এনসিপির নতুন কমিটিতে ক্ষমতার পুনর্বিন্যাস, প্রশ্নে স্বতন্ত্র রাজনীতি ও নারী নেতৃত্ব

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত