কক্সবাজারে ব্যাপক আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে নানা ধর্মীয় ও উৎসবমুখর আয়োজন। 

 

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন আজ রোববার (২৫ অক্টোবর) জেলার বিভিন্ন বৌদ্ধবিহার ও মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ফানুসবাতি উত্তোলন, শীলব্রত পালন, ধর্মীয় দেশনা, খাদ্য ও পানীয় দান এবং প্রদীপ পূজার আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) বুদ্ধ পূজা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বৌদ্ধমন্দিরের মহাসিংদোগি মাঠে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে ফানুসবাতি উত্তোলন, শীলব্রত পালন, ধর্মীয় দেশনা, খাদ্য ও পানীয় দান এবং প্রদীপ পূজায় অংশ নিচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা।

 

এদিকে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন বৌদ্ধবিহার ও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন বিহারে পুণ্যার্থীদের উপস্থিতি, প্রার্থনা ও ধর্মীয় কার্যক্রমে উৎসবের আবহ তৈরি হয়েছে।

 

প্রবারণা পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য তুলে ধরে মা উন টিন রাখাইন, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বলেন, “প্রবারণা” শব্দের অর্থ প্রকৃষ্টরূপে বরণ করা, বারণ করা বা নিষেধ করা। বিশুদ্ধ বিনয়াচারে জীবন পরিচালনার আদর্শে ব্রতী হওয়া এবং আদর্শ ও ধর্মাচারের পরিপন্থী কর্মকাণ্ড পরিহার করাই প্রবারণার অন্যতম উদ্দেশ্য।

 

তিনি বলেন, এ পূর্ণিমা তিথিতে ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত সমাপ্ত হয়। এ উপলক্ষে আত্মশুদ্ধি, আত্মবিশ্লেষণ এবং নিজের দোষ-ত্রুটি উপলব্ধি করে তা সংশোধনের শিক্ষা বিশেষভাবে গুরুত্ব পায়। প্রবারণার অন্যতম তাৎপর্য হলো, ভিক্ষু সংঘের কাছে নিজের ত্রুটি প্রকাশ করে তা সংশোধন ও প্রায়শ্চিত্তের সুযোগ গ্রহণ করা।

 

বৌদ্ধ ঐতিহ্য অনুসারে, ভগবান গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে তিন মাসব্যাপী অভিধর্ম দেশনা শেষে প্রবারণা পূর্ণিমার তিথিতে সাংকাশ্য নগরীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। এ ঘটনাও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। মা উন টিন আরও বলেন, বুদ্ধের শিক্ষা ছিল বহুজনের হিত ও সুখের জন্য ধর্মের কল্যাণকর বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রবারণা পূর্ণিমা সেই মানবকল্যাণ, আত্মশুদ্ধি, বিনয়, মাতৃকর্তব্য ও ধর্মাচার অনুশীলনের শিক্ষা স্মরণ করিয়ে দেয়।

 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুসবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে উৎসবের পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসবে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধবিহারে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব। প্রবারণার শিক্ষা মানুষের মধ্যে মৈত্রী, করুণা, সংযম ও সহমর্মিতার চর্চা বাড়াবে এমন প্রত্যাশা পুণ্যার্থীদের।

১

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু

২

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

৩

ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতা

৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

৫

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

৬

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

৭

মিরপুর টেস্টে উইকেটের চরিত্র নিয়ে দুই দলেই সংশয়

৮

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ঢাকার প্রথম জয়

৯

আরেকটি ফাইনালে বন্যা, চমক দেখালেন সাইমা

১০

ইসরায়েলের এবারের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ

১১

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

১২

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

১৩

বাংলাদেশ-জাপান অংশীদারত্বে নতুন অধ্যায়, ৫ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

১৪

ভারতের কাছে ১৩ গোলের লজ্জা

১৫

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার বুধবার শুরু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত