যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন বললেন, যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আজ জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পা দিল। দেশের সকল ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী যুবদল। বিগত সময়ে যুবদলের নেতাকর্মীদের গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে, বাসায় ঢ়ুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বোমা মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার করেও যুবদলকে দমিয়ে রাখা যায় নাই।’


রবিউল ইসলাম নয়ন আরও বলেন, ‘যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ আমরা জুলাই-আগস্ট আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছি, তা আপনারা মিডিয়াতে দেখেছেন। যদিও তখন মিডিয়াতে সবকিছু প্রচার করা যেত না, মিডিয়ার সাথে যোগাযোগ রাখা যেত না, কারণ সংবাদমাধ্যমের ওপর বিশেষ নজরদারি ছিল। এরপরেও যতটুকু তথ্য বের হয়ে এসেছে, তাতেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে দাবানল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী যুবদল।’

যুবদল কখনোই থেমে থাকতে পারে না উল্লেখ করে নয়ন বলেন, ‘দেশের প্রয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী সর্বদা জীবন দিতে প্রস্তুত। একটি মহল যুবদলকে হিংসা করে ও ভয় পায়। তারা যুবদলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। যুবদলের নেতাকর্মীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী। যুবদল গুপ্ত হামলায় বিশ্বাসী নয়, রাজপথে বিশ্বাসী। এই দলের নেতাকর্মীরা জীবন দেয় এবং নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে বারবার রাজপথে দাঁড়ায়।’

বিষয়:

নয়ন
১

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু

২

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

৩

ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতা

৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

৫

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

৬

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

৭

মিরপুর টেস্টে উইকেটের চরিত্র নিয়ে দুই দলেই সংশয়

৮

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ঢাকার প্রথম জয়

৯

আরেকটি ফাইনালে বন্যা, চমক দেখালেন সাইমা

১০

ইসরায়েলের এবারের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ

১১

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

১২

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

১৩

বাংলাদেশ-জাপান অংশীদারত্বে নতুন অধ্যায়, ৫ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

১৪

ভারতের কাছে ১৩ গোলের লজ্জা

১৫

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার বুধবার শুরু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত