বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে ৫ সংগঠনের স্মারকলিপি

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কক্সবাজারে বিচ কার্নিভাল আয়োজনের নামে শত শত ঝাউগাছ কাটার অভিযোগ তুলে উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ধ্বংসের অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে ঝাউবন নিধনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন পাঁচটি সংগঠনের নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

 

স্মারকলিপিতে কক্সবাজারের উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজার সমুদ্রসৈকত ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ ঝাউবন। অথচ বিচ কার্নিভালের মতো আয়োজনের নামে নির্বিচারে ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে উপকূলীয় এলাকার পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ছে।

 

এতে আরও উল্লেখ করা হয়, ঝাউবন কেবল সমুদ্রসৈকতের সৌন্দর্য বাড়ায় না, বরং উপকূলীয় জনপদের জন্য প্রাকৃতিক সুরক্ষাবেষ্টনী হিসেবেও কাজ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ঝাউবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বালিয়াড়ি সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, উপকূলীয় জীববৈচিত্র্য এবং পশুপাখির আবাসস্থল রক্ষায়ও এসব গাছের অবদান অপরিসীম।

 

স্মারকলিপিতে বলা হয়, বিনোদন কিংবা সামুদ্রিক উৎসব আয়োজনের অজুহাতে এ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হলে বালিয়াড়ির ক্ষয়, জীববৈচিত্র্যের বিপর্যয় এবং উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। তাই উন্নয়ন ও পর্যটন আয়োজনের নামে কোনোভাবেই উপকূলের পরিবেশগত ভারসাম্য নষ্ট করা যাবে না।

 

সংগঠনগুলোর নেতারা স্মারকলিপিতে সংবিধান ও প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে দেশের প্রাকৃতিক পরিবেশ, বন ও জীববৈচিত্র্য রক্ষা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব বলে উল্লেখ করেন। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে একটি শিল্পগোষ্ঠীকে ঝাউবন লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তবে কক্সবাজারের সাধারণ মানুষের আন্দোলনের মুখে সেই উদ্যোগ প্রতিহত করা সম্ভব হয়েছিল বলেও দাবি করা হয়।

 

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. বিচ কার্নিভালের নামে ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তি এবং অনুমতি প্রদানকারী দায়িত্বশীলদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ।

২. অবিলম্বে ঝাউবন ধ্বংসকারী সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা।

৩. ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন এবং বালিয়াড়ি সংরক্ষণের কার্যকর উদ্যোগ গ্রহণ।

৪. বিচ কার্নিভালের আয়োজন ঝাউবন এলাকা থেকে সরিয়ে পরিবেশের জন্য উপযুক্ত উন্মুক্ত স্থানে স্থানান্তর করা।

৫. কক্সবাজার সমুদ্রসৈকত কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়া।

 

মানববন্ধনে বক্তব্য দেন এবং স্মারকলিপিতে স্বাক্ষর করেন আমরা কক্সবাজারবাসীর উপদেষ্টা ও সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি এম জাকার আলম সিদ্দিক, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বেলা চট্টগ্রাম বিভাগীয় প্রধান মনিরা পারবিন রুবা এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ।

 

কর্মসূচিতে কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পর্যটন উন্নয়নের নামে এই সম্পদ ধ্বংসের কোনো সুযোগ নেই।

 পর্যটন আয়োজন অবশ্যই পরিবেশবান্ধব ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অংশগ্রহণকারীরা ঝাউবন নিধন বন্ধ, উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সৈকতের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে কক্সবাজারের ভবিষ্যৎ পরিবেশ ও উপকূলীয় জনপদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

১

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

২

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

৩

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৫

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৬

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৭

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৮

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৯

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

১০

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১১

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

১২

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১৩

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১৪

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১৫

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }