ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৯ দিন ধরে জ্বলছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এবার আগুন নিয়ন্ত্রণ ও গ্যাসের প্রবাহ বন্ধ করতে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে আধুনিক কারিগরি সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে শুরু হয়েছে প্রস্তুতিমূলক কার্যক্রম।

 

শনিবার (১৪ নভেম্বর) থেকে মূল কারিগরি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বাপেক্সের নয় সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে গ্যাসের চাপ, প্রবাহ ও ভূতাত্ত্বিক অবস্থা পর্যালোচনা করছে। প্রাথমিক লক্ষ্য হচ্ছে নিরাপদ পদ্ধতিতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং জ্বলতে থাকা আগুন বন্ধ করা। পরবর্তী সময়ে সেখানে রিলিফ কূপ (Relief Well) খনন ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

কারিগরি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম জানান, গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, গ্যাস নির্গমনের গতি ও চাপ প্রায় অপরিবর্তিত রয়েছে। এভাবে অনিয়ন্ত্রিত গ্যাস জ্বলতে থাকা নিরাপদ নয়। তাই প্রথম অগ্রাধিকার হচ্ছে কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে আনা।

 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় একটি রিসোর্টের জন্য প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খনন করা হচ্ছিল। এ সময় পানির পরিবর্তে ভূগর্ভ থেকে উচ্চচাপে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৯ দিন ধরে জ্বলছে আগুন।

 

শুরুতে বিশেষজ্ঞদের পরামর্শে গ্যাসের চাপ ও প্রবাহের ধরন বুঝতে ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়। তাঁদের আশঙ্কা ছিল, যথাযথ কারিগরি ব্যবস্থা ছাড়া জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এখন নিয়ন্ত্রিত পদ্ধতিতে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় উদগীরণ হওয়া গ্যাসটি ‘থার্মোজেনিক গ্যাস’ হিসেবে শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গ্যাসের উপস্থিতি ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের আধার থাকার সম্ভাবনাকে সামনে এনেছে। তবে প্রকৃত মজুদ, বিস্তৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা জানতে আরও অনুসন্ধান প্রয়োজন। সব পরীক্ষায় বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ নিশ্চিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ঘটনার পর থেকে প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং সম্ভাব্য বিস্ফোরণ ও ভূমিধসের ঝুঁকি এড়াতে দুর্ঘটনাকবলিত এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর রিলিফ কূপ খনন ও ২ডি সিসমিক জরিপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের অবস্থান, বিস্তৃতি এবং সম্ভাব্য মজুদ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। এসব কারিগরি পরীক্ষা ও বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারণ করা সম্ভব হবে, ইনানীর গ্যাসের উৎস আদৌ বাণিজ্যিক গ্যাসক্ষেত্র কি না।

 

দীর্ঘ ১৯ দিন ধরে জ্বলতে থাকা এই গ্যাসের আগুন এখন স্থানীয়দের পাশাপাশি জাতীয় জ্বালানি খাতেও নতুন আগ্রহ সৃষ্টি করেছে। তবে সম্ভাবনাময় এই উৎসকে জাতীয় সম্পদে পরিণত করতে হলে প্রথমেই নিরাপদে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং পরবর্তী সময়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বাণিজ্যিক মজুদ নিশ্চিত করা জরুরি।

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

৪

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

৫

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

৬

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

৭

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৮

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর আলিঙ্গনের ছবি ঘিরে আলোচনা

৯

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

১০

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

১১

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

১২

১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল

১৩

ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

১৪

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }