১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে না পর্যটন কার্নিভাল, ২৪ নভেম্বর অনানুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

কক্সবাজার সমুদ্রসৈকতে বহুল আলোচিত ৯০ দিনব্যাপী পর্যটন কার্নিভালের উদ্বোধন ১৯ নভেম্বর হচ্ছে না। আগামী ২৪ নভেম্বর কার্নিভালের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম। তবে উদ্বোধনের তারিখ পরিবর্তনের মধ্যেই কার্নিভালের আয়োজন ঘিরে নতুন করে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। সৈকতের শৈবাল পয়েন্টে কার্নিভালের মাঠ প্রস্তুত করতে ঝাউগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে।

 

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে চলছে ৯০ দিনব্যাপী বাণিজ্যিক কার্নিভালের প্রস্তুতি। অভিযোগ উঠেছে, আয়োজনের অবকাঠামো নির্মাণ ও মাঠ প্রস্তুতের নামে করাত ও কোদাল দিয়ে ঝাউগাছ কেটে ফেলা হচ্ছে। অথচ জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় সৈকত ও উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে ঝাউবন গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম, গাছ কাটা ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়া কীভাবে সৈকতের সংবেদনশীল এলাকায় এ ধরনের আয়োজনের প্রস্তুতি চলছে?

 

এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কার্নিভালের আয়োজনের নামে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের প্রতিবাদ জানিয়েছেন। সিভিল সোসাইটির প্রতিনিধিরাও এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছেন।

 

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েম জানান, গাছ কেটে অবকাঠামো নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা কাজী তারিকুর রহমান এ কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে জানান, বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

অন্যদিকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা জমির উদ্দিন জানিয়েছেন, অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

পরিবেশবাদীদের আশঙ্কা, ৯০ দিনব্যাপী এ আয়োজন চলাকালে অতিরিক্ত জনসমাগম, উচ্চ শব্দ, প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য দূষণের কারণে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাদের মতে, পর্যটন বিকাশের নামে সৈকতের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও সিভিল সোসাইটির পক্ষ থেকে অবিলম্বে ঝাউগাছ কাটা বন্ধ, পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ, কার্নিভালের অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র জনসমক্ষে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

 

পর্যটন শিল্পের বিকাশে কার্নিভালের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সেই আয়োজন যদি সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কারণ হয়, তাহলে তা কক্সবাজারের দীর্ঘমেয়াদি পর্যটন সম্ভাবনার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে এমন মত সচেতন মহলের।

 

 

শু

১

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

২

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

৩

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৫

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৬

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৭

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৮

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৯

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

১০

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১১

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

১২

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১৩

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১৪

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১৫

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }