পর্যটন কার্নিভালে ঝাউগাছ কাটার অভিযোগ তদন্তে মাঠে প্রশাসনের চার সংস্থা

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কক্সবাজার পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ ওঠার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সিভিল এভিয়েশন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল। বুধবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা হোটেল শৈবাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনিম জাহান বলেন, গাছ কাটার সঙ্গে পর্যটন কার্নিভালের কোনো সম্পর্ক নেই। কার্নিভাল আয়োজনের জন্য ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান, বন বিভাগের কর্মকর্তা কাজী তারেকুর রহমান এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা শিমুল গণীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে গণমাধ্যমের সাথে কথা বলেন।

 

এদিকে কক্সবাজার পর্যটন কার্নিভাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কার্নিভাল আয়োজনের অবকাঠামো নির্মাণ কিংবা প্রস্তুতির জন্য হোটেল শৈবাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি। এ আয়োজন ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও দাবি করেছে তারা।

 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী এ কার্নিভাল আয়োজনের পরিকল্পনা রয়েছে। হোটেল শৈবাল প্রাঙ্গণ ও সংলগ্ন প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ আয়োজনের প্রস্তুতি চলছে। কার্নিভালকে কেন্দ্র করে ১৫ থেকে ১৬টি বিশেষ জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীরের দাবি, কার্নিভালের প্রতিটি আয়োজনের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের ক্ষতি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছ কাটার কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

 

তবে কার্নিভালকে কেন্দ্র করে ঝাউবন নিধনের অভিযোগ ওঠায় পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবারই পাঁচটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।

পর্যটন আয়োজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এ পরিদর্শন নতুন করে গুরুত্ব পেয়েছে। অভিযোগের প্রকৃত কারণ, গাছ কাটার ঘটনা ঘটেছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশসচেতন নাগরিকেরা।

 

১

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

২

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

৩

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৫

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৬

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৭

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৮

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৯

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

১০

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১১

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

১২

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১৩

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১৪

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১৫

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }