দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১২ জুলাই) টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত