ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে প্রেমন

চীনা প্রেমিক টাঙ্গাইলে এলেন বিয়ে করতে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

টাঙ্গাইল প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

অনলাইনে পরিচয়। এরপর নিয়মিত কথোপকথন থেকে প্রেমের সম্পর্ক। প্রায় সাড়ে তিন মাসের সেই সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছিলেন ডং লিয়াং (৪১)। তবে প্রেমিকার পরিবার ও স্থানীয়দের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিয়ে করা হয়নি। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাঁকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার (২৪) বাড়িতে যান ডং লিয়াং। তাঁকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরে চীনা যুবকের টাঙ্গাইলে আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবেড় গ্রামের সৌদি আরবপ্রবাসী আজমত আলীর মেয়ে আশিতার সঙ্গে প্রায় সাড়ে তিন মাস আগে অনলাইনে ডং লিয়াংয়ের পরিচয় হয়। ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে তাঁদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লিয়াং খ্রিস্টান ধর্মাবলম্বী। সম্পর্কের বিষয়টি আশিতার পরিবার ও স্থানীয়রা জানতে পারলে তাঁরা বিয়েতে আপত্তি জানান। এ নিয়ে শনিবার মধ্যরাতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে আশিতার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী ডং লিয়াংকে একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় চীনা দূতাবাসে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

চীনা প্রেমিক টাঙ্গাইলে এলেন বিয়ে করতে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

আশিতা বলেন, দুজনের সম্মতি ও ইচ্ছাতেই লিয়াং বাংলাদেশে এসেছেন। বিয়ের বিষয়ে তাঁদের মধ্যে আগেই কথা হয়েছিল। লিয়াং তাঁকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছেন। বাংলাদেশে আসার বিষয়টিও লিয়াং তাঁকে মুঠোফোনে বার্তা দিয়ে জানিয়েছিলেন। আশিতা আরও জানান, তিনি আগে বিবাহিত ছিলেন এবং তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে।

অন্যদিকে ডং লিয়াং বলেন, আশিতাকে বিয়ে করতে হলে তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে—এমন শর্ত দেওয়া হয়েছিল। এর আগে তিনি একবার বিয়ে করেছিলেন বলেও জানান। তাঁর দাবি, দুজনের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আশিতার চাচাতো ভাই আনোয়ার হোসেন আনন্দ বলেন, আশিতা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়টি বিবেচনা করেই পরিবারের সদস্য ও স্থানীয়রা বৈঠক করেছেন। পরে ডং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, স্থানীয় লোকজন চীনা যুবকের বাংলাদেশে আসার বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাঁকে জানানো হয়।

স্থানীয় লোকজন জানান, অনলাইনে পরিচয় ও স্বল্প সময়ের সম্পর্কের পর বিদেশি নাগরিকের বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসার ঘটনায় আশিতার ভবিষ্যৎ নিরাপত্তা ও সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সে কারণেই বিয়ের আগে বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় পর্যায়ে আলোচনা করা হয়।
 

তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তিতুমীর কলেজে Clean & Green Campus-এর উদ্যোগে নির্মল বায়ু দিবস ২০২৬ পালিত

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

চীনা প্রেমিক টাঙ্গাইলে এলেন বিয়ে করতে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

মিস ওয়ার্ল্ডের মুকুটজয়ী জোহেইরি মোলা, কে এই তরুণী

শিশু নিখোঁজের পর জিডি নিতেই গড়িমসি, উদ্ধারে তৎপরতা নিয়েও প্রশ্ন

সরকারি স্কুলের পুকুর ভরাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

র‌্যাবের স্টিকারযুক্ত গাড়িতে জবির প্রাক্তন শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, পরিচয় নিয়ে প্রশ্ন

১০

শেষ পর্ব : রোহিঙ্গা ক্যাম্পে এত অস্ত্র কোত্থেকে এলো?

১১

রোহিঙ্গা সংকট: প্রত্যাবাসনের অপেক্ষায় প্রায় ১২ লাখ, বাড়ছে নিরাপত্তা ও মানবিক চাপ

১২

হত্যা মামলার ‘পলাতক’ আসামি আহসান লাবিব ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি

১৩

বিরোধী দলের ওয়াকআউটের পর মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস

১৪

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

১৫

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত