আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়। সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আমরা আহ্বান জানাই, তারা যেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন, অন্তর্ভুক্ত হন এবং আলোচনায় আসেন। আমরা সবার সাথে আলোচনা করে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা সংশোধনী আনতে চাই।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন, ব্যক্তিত্বদের সাথেও বসব। বিগত ১৭ বছরে যারা গুম, খুন, নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবার এবং যারা জীবিত আছেন তাদের সঙ্গে প্রতিনিধিত্ব আকারে বসব। আর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে বসব। এভাবে আমরা প্রায় সকল শ্রেণিপেশার ব্যক্তিদের সাথে, তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমাজের একটা চিত্র, মতামত, পরামর্শ নেওয়ার চেষ্টা করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রতিবেদন প্রণয়ন করব। এরপরে সেই প্রতিবেদন ভিত্তিতে বিল জাতীয় সংসদে উত্থাপিত হবে। তখনও আবার আলাপ-আলোচনা হবে। সংসদে হবে, সংসদের বাইরেও মতামত নেওয়া হবে। এভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী সমঝোতার ভিত্তিতে গ্রহণ করতে পারব বলে বিশ্বাস করি।

আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রস্তাব এসেছে দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আদৌ বাংলাদেশে প্রয়োজন আছে কি না? যেহেতু এটা একক রাষ্ট্র। আমাদের সংবিধানে বলাই আছে, এটা একটি ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সুভারেন রিপাবলিক। এখানে কোন অঙ্গরাজ্য সিস্টেম নাই। সেই বিবেচনায় তারা বলেছেন, এটা পুনর্বিবেচনা করা যায় কিনা। তবে আমরা জুলাই জাতীয় সনদে একমত হয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। এই হিসাবেই আমরা যেতে চাই।’

বৈঠকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা হয়। এছাড়া বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অতিথিদের চিন্তাভাবনা জানান।

এ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা বক্তব্য দিয়েছেন সেগুলো আমরা রেকর্ড করেছি এবং সবাইকে অনুরোধ করেছি তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি এবং প্রক্রিয়া, গঠনের রূপ এগুলো সম্পর্কে আমাদের ওপেন ডিসকাশন দরকার, প্রস্তাব দরকার। যেটা সুষ্ঠু বিবেচিত হবে, পার্লামেন্ট বিবেচনা করবে, আমরা সেটাই গ্রহণ করব।’

১

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, কর্মীদের তুলে নেওয়ার অভিযোগ আসিফ নজরুলের

২

বিপিএল নেই, আট মাসের ক্রিকেট পরিকল্পনা বিসিবির

৩

তফসিলের আগেই সরগরম রাজধানী, উত্তর-দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ের আভাস

৪

তিতুমীর কলেজ আইটি সোসাইটি কর্তৃক মানবিক উদ্যোগ

৫

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

৬

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

৭

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব’, বললেন তানজিন তিশা

৯

শহীদ আবু সাঈদের বাবা-মায়ের থাকার ঘর ও কবরের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়া হবে: মীর শাহে আলম

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

১১

বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ

১২

বিএনপি যখন ক্ষমতায় আসে, জনগণ ভালো থাকে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : রেজাউল করিম

১৪

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে বিক্রয়কর্মীদের হয়রানি, ইউপিএলের প্রতিবাদ

১৫

‘ফ্যাসিস্ট ও হঠকারী বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিকে দেশ চালাতে হচ্ছে’

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত