আ. লীগের ‘মানবাধিকার লঙ্ঘন’ অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষ তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরে রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন তদন্ত করেন। তারা তদন্ত করে দেখেছে আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন। তারা মর্মাহত হয়েছেন।

স্পিকার জানান, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্পিকার এক বছরের জন্য এর সভাপতি থাকবেন। তিনি বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আমি সেখানে তুলে ধরেছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তা তুলে ধরেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভীভূত করেছে। প্রতিত সরকারের তৈরি করা ভুল ধারণা কেটে গেছে।

স্পিকার বলেন, তানজানিয়ায় ৫-৯ অক্টোবর বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের কনভেনশন ছিল। সেখানে বাংলাদেশ থেকে আমিসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল যায়। এই অধিবেশনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। এই কনভেনশনে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপ করেছি। হিউম্যান রাইটস কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। নানা গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।

বিষয়:

স্পিকার
১

রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনে নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী

২

দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

৩

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

৪

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

৫

পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি

৬

বিএনপির সংসদীয় দলের সভায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমপিদের ক্ষোভ

৭

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক

৮

৩২৯ রানের লিড বাংলাদেশের, দিনশেষে অস্বস্তি

৯

রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন

১০

ইউপি ভোটের দিনক্ষণ ঠিক করতে আজ ইসির বৈঠক

১১

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ, ব্যয় ৩ হাজার ৪০৯ কোটি টাকা

১২

ত্রিশালে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে : মিল্লাত

১৩

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

১৪

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

১৫

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত