রাজনীতি

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া নিজের একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো একটি নোটিশের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’

এক্সে ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি লেখেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’

ঘটনাটির প্রেক্ষাপটে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারার আওতায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে মেটা পোস্টটির অ্যাক্সেস দেশটির ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করেছে। অর্থাৎ, পোস্টটি ভারতে জিও-ব্লক করা হয়েছে বলে স্ক্রিনশট থেকে জানা যায়। 

তবে পোস্টটি সীমাবদ্ধ করার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য কিংবা মেটার স্বতন্ত্র ব্যাখ্যা পাওয়া যায়নি। এক্সে রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালিগালাজের অভিযোগটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

১

ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকাকে বেছে নিলেন মেসি

২

সন্ত্রাসবিরোধী আইনসহ তিন ধারায় দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

৩

সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

৪

জিমিদের ক্যাম্প শুরু কাল

৫

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

৬

শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

৭

লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৮

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

৯

সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে থাকার ছবি দেখালেন নুর

১০

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

১১

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

১২

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

১৩

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

১৪

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

১৫

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত