হবে সম্ভাব্যতা সমীক্ষা

ত্রিশালে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে : মিল্লাত

ময়মনসিংহ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

ময়মনসিংহের ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্যে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ, আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু এবং বৃহত্তর ময়মনসিংহের পর্যটন ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন মন্ত্রী।

ময়মনসিংহ নগরীর সারিন্দা সাবাড়ি রিসোর্টে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে ঢাকার কাছে ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে।

তবে বিমানবন্দরটির সম্ভাব্য অবস্থান, নির্মাণ ব্যয়, জমি অধিগ্রহণ, অর্থায়ন কিংবা নির্মাণকাজ শুরুর সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ফলে প্রস্তাবিত বিমানবন্দর বাস্তবায়নের আগে সমীক্ষায় স্থান নির্বাচন, পরিবেশগত প্রভাব, যাত্রী ও কার্গো চাহিদা এবং বিদ্যমান বিমানবন্দরগুলোর সঙ্গে এর সম্পর্কসহ বিভিন্ন বিষয় মূল্যায়নের প্রয়োজন হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণ এবং পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপনের জন্য ৩৫টি উড়োজাহাজ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, উড়োজাহাজ কেনার পেছনে কয়েক শ কোটি ডলার ব্যয়ের বিষয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে ২০৩১ সাল থেকে উড়োজাহাজ সরবরাহ শুরু হবে এবং ২০৩৬-৩৭ সাল পর্যন্ত ধাপে ধাপে তা চলবে। তত দিনে বিদ্যমান বহরের অধিকাংশ উড়োজাহাজের কার্যকর পরিচালন মেয়াদ শেষ হয়ে আসবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এই বিষয়টি বিবেচনায় নিয়েই উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, যারা এ উদ্যোগের বিরোধিতা করছেন, তাঁদের অনেকে বিষয়টি বিবেচনায় নিচ্ছেন না।

আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। নিউইয়র্ক, সিডনি, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব রুটে যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোনার বিরিশিরিকে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উপযোগী বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরবেন।

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চান না তাঁরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নেওয়া এবং নিজেদের মেধা দেশের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের অন্যান্য ব্যবস্থা থাকবে। দেশের ৬৪টি জেলাতেই এ ধরনের কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে রাশিদুজ্জামান মিল্লাত বলেন, তাদের অর্জন যেন আরও বড় সাফল্য অর্জন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করে। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ থাকা, মাদক থেকে দূরে থাকা, খেলাধুলায় অংশ নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার কথা বলেন।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎসবের পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার।’ উৎসবের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

২

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

৩

পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি

৪

বিএনপির সংসদীয় দলের সভায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমপিদের ক্ষোভ

৫

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক

৬

৩২৯ রানের লিড বাংলাদেশের, দিনশেষে অস্বস্তি

৭

রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন

৮

ইউপি ভোটের দিনক্ষণ ঠিক করতে আজ ইসির বৈঠক

৯

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ, ব্যয় ৩ হাজার ৪০৯ কোটি টাকা

১০

ত্রিশালে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে : মিল্লাত

১১

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

১২

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

১৩

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

১৪

‘কোনো মুচলেকায় সই করিনি, আবার আন্দোলনে নামব’: দিপকে

১৫

ক্ষেপণাস্ত্র-ড্রোনে কাঁপছে সৌদি আরব, অনিশ্চিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত