একটা পাসপোর্ট ছবি তুলব বলে

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের এক সহপাঠীকে স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন, ‘কী রে, সব সময় হাসিস কেন?’

সহপাঠী তৎক্ষণাৎ জবাব দিয়েছিল, ‘হাসি না, স্যার; মুখটাই এমন।’

উত্তর শুনে পুরো ক্লাস হেসে উঠেছিল। শুধু ছেলেটি হাসেনি। কারণ, তার হাসি আর না-হাসির মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য ছিল না।

ঘটনাটা মনে পড়ল সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি তুলতে গিয়ে। পুরোনো ছবি আছে বটে, কিন্তু সেগুলো বছর পাঁচেক আগের। তখন মাথায় চুলের সংখ্যা বেশি ছিল, মুখে দুশ্চিন্তার পরিমাণ কম। বর্তমান চেহারার সঙ্গে মিলিয়ে দেখলে আত্মীয়তার সম্পর্কও প্রমাণ করা কঠিন।

অগত্যা গেলাম স্টুডিওতে। ফটোগ্রাফার আমাকে একটা চেয়ারে বসিয়ে বললেন, ‘সোজা হয়ে বসেন।’

সোজা হয়ে বসলাম।

‘মাথা একটু ডানে।’

ডানে নিলাম।

‘এত ডানে না। একটু বাঁয়ে।’

বাঁয়ে নিলাম।

‘চিবুক নিচে। চোখ ক্যামেরায়। কাঁধ সোজা।’

একপর্যায়ে মনে হলো, ছবি তুলতে আসিনি, ঘাড়ের ফিজিওথেরাপি করাতে এসেছি।

অবশেষে ক্যামেরায় ক্লিক পড়ল।

ফটোগ্রাফার কম্পিউটারে ছবি দেখিয়ে জানতে চাইলেন, ‘কেমন হইছে?’

ছবি দেখে চমকে উঠলাম। মনে হচ্ছে, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে আত্মগোপনের প্রস্তুতি নিচ্ছি।

.

বললাম, ‘ভাই, আরেকটা তোলেন। একটু সুন্দর আর স্বাভাবিক লাগে যেন।’

দ্বিতীয় ছবিতে আমাকে দেখাচ্ছিল সদ্য চাকরিচ্যুত একজন মানুষ। দ্বিতীয়টিতে একটু উন্নতি হলো। মনে হলো, চাকরি ফিরে পেয়েছি, কিন্তু বেতন বন্ধ।

ফটোগ্রাফার বিরক্ত হয়ে বললেন, ‘একটু হাসার চেষ্টা করেন।’

হাসলাম।

তিনি আঁতকে উঠলেন। ‘না না! এত হাসবেন না। ঠোঁট সামান্য প্রসারিত থাকবে, দাঁত দেখা যাবে না।’

নির্দেশ অনুসরণ করলাম। কম্পিউটারে নিজের চেহারা দেখে মনে হলো, পেটের ভেতর প্রচণ্ড ব্যথা চেপে রেখে প্রধান অতিথির বক্তৃতা শুনছি।

পঞ্চম ছবিতে ফটোগ্রাফার নিজেই হাল ছেড়ে দিলেন। জানালেন, আমার মুখ নাকি ক্যামেরার সঙ্গে সহযোগিতা করছে না।

বিষয়টা অপমানজনক। মানুষের সঙ্গে মানুষের অসহযোগিতার কথা শুনেছি। নিজের মুখ যে নিজের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামতে পারে, জানা ছিল না!

.

শেষ পর্যন্ত একটা ছবি পছন্দ করে প্রিন্ট দিলাম। ফটোগ্রাফার এআইয়ের সহযোগিতায় মুখের দাগ মুছে দিলেন, চোখের নিচের কালি সরালেন, চুলের ঘনত্ব বাড়ালেন। ফলাফল দেখে মুগ্ধ হলাম। এত সুদর্শন একজন মানুষ আমার ভেতরে এত দিন আত্মগোপন করে ছিলেন, ভাবতেই ভালো লাগছিল।

অফিসে ছবিটা জমা দেওয়ার পর সহকর্মী অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর জানতে চাইলেন, ছবিটা আমার ছোট ভাইয়ের কি না!

বাসায় ফিরে স্ত্রীকে দেখালাম। সে আরও এক ধাপ এগিয়ে জানতে চাইল, ছবির ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় কীভাবে! আমি এমন হলে তো কথাই ছিল না! নাটক-সিনেমা দেখা বাদ দিয়ে সারা দিন আমার ছবি নিয়ে পড়ে থাকত!

পরদিন আবার স্টুডিওতে গেলাম। এবার অনুরোধ করলাম, চেহারায় কোনো কারুকাজ নয়। আমি যেমন, ঠিক তেমনই ছবি চাই।

ফটোগ্রাফার বিনা বাক্যব্যয়ে ছবি তুলে দিলেন। সেটা অফিসে জমা দিলাম।

ছবিটা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা কিছুক্ষণ আমার দিকে, কিছুক্ষণ ছবির দিকে তাকালেন। তারপর উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, ‘দাঁতে ব্যথা নাকি?’

জানালাম, দাঁত ঠিকই আছে। ছবি তোলার সময় মুখটা শক্ত হয়ে গেছে।

তিনি জানালেন, এ ছবি নিলে সমস্যায় পড়বেন। ক্লায়েন্ট ছবি দেখেই পালাবে। নতুন ছবি লাগবে।

অগত্যা আবার স্টুডিওতে হাজির হলাম। আমাকে দেখেই ফটোগ্রাফারের মুখের হাসি উধাও। যেন পুরোনো কোনো পাওনাদার এসেছে! সব শুনে কিছুক্ষণ মাথা চুলকালেন। গভীর চিন্তাভাবনা শেষে একটা পরামর্শ দিলেন, ‘ভাই, এক কাজ করেন। বারবার ছবি না পাল্টায়ে অফিসটাই পাল্টান!’

ফটোগ্রাফারের উপদেশ শুনে বিশ্ববিদ্যালয়ের সেই সহপাঠীর কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করল। সেদিন ওর কথা শুনে কেন যে হেসেছিলাম!

.সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস.কাকে কীভাবে খুশি করবেন?.করপোরেট তেল.বেকারত্ব দূরীকরণের উপায়.সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট.আজব দেশে মীনা.বাঁশি যার যার, বাঁশ সবার.রসালো Billboard

১

বিশ্বজুড়ে নভেম্বরে প্রকাশিত হবে যেসব নতুন সায়েন্স ফিকশন

২

একটা পাসপোর্ট ছবি তুলব বলে

৩

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

৪

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৫

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৬

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৭

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৮

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৯

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

১০

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

১১

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১২

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১৪

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৫

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }