ঢাকায় পাহাড়ি বাজার: তিন তরুণের উদ্যোগ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির হিলসবাজার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

হিলসবাজার। তিনজন চাকমা তরুণ উদ্যোক্তার প্রচেষ্টা। একজনের বাড়ি খাগড়াছড়িতে, দুইজনের বাড়ি রাঙামাটিতে। তিনজনের মধ্যে রমেল চাকমা ফুলটাইম এখানে সময় দেন, বাকি দুইজন নানানভাবে সহযোগিতা করেন।

হিলসবাজারের শুরুটা আবার তংসা বাজারের মতো কষ্টের নয়। মোহাম্মদপুরে বসবাসরত আদিবাসীদের সঙ্গে পূর্ব-পরিচয়ের সুবাদেই রমেলরা ব্যবসা খোলেন ছাত্র থাকা অবস্থায়। ফলে তাঁদের সমস্যা হয়নি। বরং একেবারে শুরু থেকেই বেশ কয়েকজন বাঁধা কাস্টমার পেয়ে যান তাঁরা। আর মোহাম্মদপুরের আদিবাসীরাও ঝুটঝামেলাবিহীন ব্যবস্থায় নিজেদের এলাকার খাদ্যপণ্য চাইছিলেন। কারণ, সব সময় বাড়িতে যাওয়া হয় না। তা ছাড়া গেলেও সেগুলো বহন করে নিয়ে আসাটাও ঝক্কির।

যাত্রীবাহী বাসে করে আনালেও ভোররাতে গিয়ে কলাবাগানে সেগুলো রিসিভ করাটাও বিরক্তিকর। আরেকটা বড় কথা, নিয়মিত টাটকা খাদ্যপণ্য লাগে। এই সবকিছুর চাহিদা পূরণ করতে আবির্ভাব ঘটল হিলসবাজারের। ফলে আপনা থেকেই হিলসবাজার এবং মোহাম্মদপুরের আদিবাসীরা একে অন্যের পরিপূরক হয়ে যায়।

২০১৮ সালে যাত্রা শুরু হিলসবাজারের। এখন তাদের বাঁধা কাস্টমার ৮০ থেকে ১০০ জন, আদিবাসী-বাঙালি উভয় কাস্টমারই আছে। আর খোঁজখবর পেয়ে ছুটে আসা অনিয়মিত কাস্টমার তো আছেই। যেহেতু রমেল ফুলটাইম দোকানে সময় দেন, কাজেই তাঁরা কোনো কর্মী রাখেননি। তাঁকে সহযোগিতা করেন অন্যরা।

রমেলদের হিলসবাজারে বছরজুড়ে পাওয়া যায় পেঁপে, কলা, মসলা, তেল, মধু, মাশরুম, মাংস, মাছ। মৌসুমি পণ্য হিসেবে এখন মিলছে ঢেঁকিশাক, চোকাই ফল, কাঁচা কাঁঠাল, বাঁশ কোড়ল, বেগুন, মিষ্টিকুমড়া, লাউ, বাদাম, সুগন্ধি চালকুমড়া, আলু, ভুট্টা, শিম, পটোল, বরবটি, তিত বেগুন, চিচিঙ্গা, কচু, তেঁতুল, পুঁইয়ের বীজ, ধনেপাতা, হলুদ ফুল, কাঁচা হলুদ, বরনা শাক, জুমের কাঁচা মরিচ, শামুক, লোনা ইলিশসহ তাজা পাহাড়ি শাকসবজি ও ফলমূল, জুমে উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্য, পাহাড়ের পরিচিত খাবার ও দেশি সামগ্রী, ঘরোয়া পণ্য, ইত্যাদি।

হিলসবাজারে বাজার-দিন শুরু থেকেই মঙ্গল ও শুক্রবার। এই দুই দিন খুব সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। অন্যান্য দিনও সকাল থেকে রাত পর্যন্ত খোলা, তবে মাঝে বিরতি দিয়ে।

রমেল চাকমার সঙ্গে কথা হতে হতে তাঁর কাছে ফোনকল আসে হোম ডেলিভারির। রমেল ডেলিভারির জন্য পণ্য রেডি করতে থাকেন, সেই ফাঁকে কথা হয় কাস্টমারদের সঙ্গে। তাঁদের একজন তারা বিকাশ ত্রিপুরা। বাসার জন্য খাদ্যপণ্য তিনি হিলসবাজার থেকেই কেনেন। তবে বেশি কেনেন তাঁর রেস্তোরাঁ ‘মুংডি’র জন্য। পাঠকেরা নিশ্চয়ই জানেন যে এই নামে ঢাকায় আদিবাসীদের খাবারের কয়েকটি দোকান আছে। তারা বিকাশের রেস্তোরাঁটা রাজিয়া সুলতানা রোডে, অর্থাৎ যে রোডে তংসা বাজার। এই মুংডির গল্প না হয় আরেক দিন হবে। তারা বিকাশের সোজাসাপটা বাক্য, হিলসবাজারের পণ্যগুলো অর্গানিক ও অথেনটিক এবং টাটকা।

তারা বিকাশ তাঁর পণ্য নিয়ে চলে যাওয়ার পর মোহাম্মদ সেলিম নামে ক্রেতার সঙ্গে আলাপ হয়। তিনি বেশি কেনেন আখ। তবে সবজি ও ফলও কেনেন। তাঁর কাছে হিলসবাজারের পণ্য এককথায় ভেজালমুক্ত এবং দামও ঠিকঠাক। আরেক ক্রেতা মো. কিরণ নিজেই কথা বলতে আসেন। মাঝেমধ্যেই কেনেন ফল, তেল, এবং মৌসুমি শাকসবজি। তাঁর কাছে মনে হয় পণ্যগুলো বিষমুক্ত, তা ছাড়া দামও হাতের নাগালে।

রমেল চাকমা ফ্রি হয়ে বলছিলেন, ‘দাদা, আমাদের টার্গেট কাস্টমার মূলত বাঙালি। কারণ, আদিবাসীরা কোনো না কোনোভাবে পাহাড়ি খাদ্যপণ্য পেয়ে যায়, কিন্তু বাঙালিদের জন্য এটা কঠিন।’ রমেলদেরও খুব ইচ্ছা হিলসবাজারের শাখা খোলার। আরেকটি ইচ্ছা তাঁদের আছে, আদিবাসীদের খাবারের রেস্তোরাঁ খোলার। রমেলদের হিলসবাজারেরও ওয়েবসাইট ও ফেসবুক পেজ আছে।

হিলসবাজার এবং তংসা বাজার, এই দুই দোকান থেকে মোহাম্মদপুরবাসী হিসেবে মাঝেমধ্যে পণ্য কেনা হয় আমারও। হোম ডেলিভারি নয়, সশরীর দেখে ও হাতে ধরে কিনি। মোহাম্মদপুরবাসী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। ছবি: লেখক এবং সংগৃহীত

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }