সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে গরম পানি ঢেলে শরীরের ৩৫ শতাংশ ঝলসে দেয়ার শিকার ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন ধরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বাড়িতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

​নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।

 

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেয়ার গুরুতর অভিযোগ ওঠে। একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ছোট্ট এই শিশুটির উপর এমন অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মামা ও মামীসহ মোট তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

​প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল শিশু আফরিন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

৪

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

৫

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

৬

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

৭

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৮

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর আলিঙ্গনের ছবি ঘিরে আলোচনা

৯

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

১০

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

১১

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

১২

১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল

১৩

ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

১৪

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }