স্ত্রী কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

প্রবীণ সাংবাদিক ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া জামে মসজিদে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে শ্বশুর-শাশুড়ি ও তার বড় স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

এর আগে শনিবার সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তৌহিদুল ইসলাম বাবলার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চার দশকেরও বেশি সময় ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন তৌহিদুল ইসলাম বাবলা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ঢাকার একটি জাতীয় দৈনিকের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রিপোর্টার্স ক্লাব, রংপুরের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তৌহিদুল ইসলাম বাবলা ১৯৬৩ সালের ১০ আগস্ট নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটার মেলাবড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মরহুম মমতাজুল হক প্রামাণিক এবং মা মরহুমা আলেয়া বেগম। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। শৈশবের একটি বড় অংশ কেটেছে নানাবাড়িতে। পরে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

১৯৮১ সালে সোনালী ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু হলেও ব্যাংক কর্মচারীদের আন্দোলনে অংশ নেওয়ার কারণে চাকরি হারান। এরপর প্রাইভেট টিউশনি, মুদ্রণশিল্প এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত হন। একই সময়ে পড়াশোনাও চালিয়ে যান।

১৯৮৮ সালে সাংবাদিকতায় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেখ কল্লোল আহমেদের হাত ধরে তিনি সাপ্তাহিক খবরের কাগজ-এ প্রুফরিডার হিসেবে যোগ দেন। পরে দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক লাল সবুজ এবং সংবাদ সংস্থা মিডিয়া সিন্ডিকেট-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০০ সালের শেষ দিকে তিনি রংপুরে ফিরে এসে পর্যায়ক্রমে দৈনিক রংপুর, দৈনিক দাবানল, দৈনিক বাহের সংবাদ এবং লাখোকণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করেন। সবশেষ স্থানীয় দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে করতেই তার কর্মজীবনের ইতি ঘটে।

ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

 

শু/আজা

১

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

৩

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৪

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৫

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

৬

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

৭

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

৮

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

৯

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

১০

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১১

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১২

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

১৩

নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড, মইয়া জাল জব্দ

১৪

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

১৫

গুনী অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে চলে গেলেন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত