নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

নানা ধর্মীয় আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানশ্রেষ্ট কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে চলে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সবার সুখ–শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।

.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
.

সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়। বিকেলে কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।

প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ড থেকে আসা ভদন্ত  মহানিমিত চাইযারয়েন, ভদন্ত শাক্যবংশ মহাথের। অন্যদের মধ্যে ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত বিমলানন্দ থের, ভদন্ত অমৃতানন্দ থের, ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।

.

স্নিগ্ধা বড়ুয়া ও মিন্টু বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু, স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপনী পরিষদের সভাপতি  পুলক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন  উদ্‌যাপনী পরিষদের সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।

.

সবশেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রখ্যাত শিল্পী পবন দাস বাউলসংগীত পরিবেশন করেন।

বক্তারা বলেন, ফ্রান্সে বেড়ে ওঠা দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, বাংলা ভাষার চর্চা করছে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মহামিলনের এ স্ফুরণ, যা আমাদের শিকড়ের কথা স্মরণ করে দেয়।

.

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে প্রায় আড়াই হাজার বছর পূর্বে মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দান প্রবর্তিত হয়, সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মহাপুণ্যময় শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুণ্যময় আয়োজন পালন করে থাকেন।

১

ধুমধাম করে হলো বট–পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের মধ্যাহ্নভোজ

২

চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

ডটের পর ডট খেলে বাংলাদেশকে বিপদে ফেলছেন মাহিদুল

৪

তোলারাম কলেজের স্মৃতিচারণা

৫

জাদুকর এসেছিল!

৬

জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

৭

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

৮

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

৯

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

১০

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

১১

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

১২

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

১৩

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

১৪

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

১৫

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }