মা হওয়ার পর প্রথম জন্মদিন, ভিয়ানকে নিয়ে উদযাপনে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এবারের জন্মদিন ছিল জীবনের অন্যতম বিশেষ দিন। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম জন্মদিন, আর দিনটি স্বামী ভিকি কৌশল ও একমাত্র ছেলে ভিয়ানের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করেছেন তিনি।

জন্মদিনের উদযাপনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা। প্রকাশিত ছবিতে হালকা কমলা রঙের পোশাকে দেখা যায় তাকে। পাশে ছিলেন স্বামী ভিকি কৌশল ও ছেলে ভিয়ান। তবে আগের মতো এবারও সন্তানের মুখ প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে ক্যাটরিনা লেখেন, “সবচেয়ে মূল্যবান যে আশীর্বাদ তুমি (ভিয়ান), তার জন্য চিরকাল কৃতজ্ঞ। এটাই আমার সেরা জন্মদিন।” একই সঙ্গে স্বামী ভিকিকে ট্যাগ করে মজার ছলে লেখেন, “তুমিও খুব একটা খারাপ নও।”

অন্যদিকে স্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ছবি শেয়ার করেন ভিকি কৌশল। ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে কেক হাতে দেখা যায় তাকে। পেছনে ছিল ‘হ্যাপি বার্থডে’ ব্যানার ও সাদা-সোনালি বেলুনের সাজ।

ছবির ক্যাপশনে ভিকি লেখেন, “আমার জানের জন্মদিন।” সঙ্গে যোগ করেন ভালোবাসার ইমোজি।

কাজের দিক থেকে ক্যাটরিনা কাইফকে সর্বশেষ সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তার ভক্তরা অপেক্ষায় রয়েছেন ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির জন্য, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে পর্দা ভাগ করার কথা রয়েছে তার।

 

 

শু/আজা

বিষয়:

বিনোদন
এলাকার খবর

সম্পর্কিত