সিনেমার নামে ৬৮ লাখ টাকা প্রতারণার অভিযোগে অভিনেতা সোহম চক্রবর্তী

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারতের টালিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুগলির আরামবাগের বাসিন্দা ও ‘সোনম মুভিজ’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ২০২১ সালে ‘মানিকজোড়’ নামে একটি সিনেমা নির্মাণের জন্য সোহমকে ৬৮ লাখ টাকা দেওয়া হয়। পরে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘পাকা দেখা’ রাখা হয় এবং এটি মুক্তির পর ব্যবসায়িক সফলতাও পায়। তবে বিনিয়োগের লভ্যাংশ চাইলে সোহম বারবার সময়ক্ষেপণ করেন।

শেখ শাহিদ ইমামের দাবি, পরে সোহমের সহকারী অর্ঘ্য চ্যাটার্জি পাওনা টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়া সোহম নিজেও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সোহমের সহকারী কোনো মন্তব্য করেননি।

এর আগে গত জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আরেকটি প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন’ সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা নেওয়া হলেও সিনেমাটি নির্মিত হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি।

বিষয়:

বিনোদন
এলাকার খবর

সম্পর্কিত