সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের ত্রুটি ও বিচ্যুতি কীভাবে সমাধান ও মেরামত করা যায়, তা নিয়ে কাজ করবেন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশনা ও দিকনির্দেশনা দেবেন, সাংগঠনিকভাবে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করাই তাদের মূল লক্ষ্য। ঐক্যবদ্ধ ও জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল উপহার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অনৈতিক অভিযোগ নেই, তাদের সংগঠিত করে দলের কাঠামো আরও শক্তিশালী করা হবে।

মেয়াদোত্তীর্ণ জেলা ও সহযোগী সংগঠনগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হবে বলেও জানান রিজভী। তিনি বলেন, পদ হারালেই কেউ বিদায় নেবেন না; বরং যোগ্যতা অনুযায়ী তাদের ওপরের পদে বা মূল দলে আনা হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে নতুন রক্ত সঞ্চালন ঘটানো হবে এবং এই প্রক্রিয়া চলমান রাখাই হবে তাঁর প্রধান প্রচেষ্টা।

চলমান গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বপরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট এবং এলএনজি সরবরাহের টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে গিয়েছিল। এতে কয়েক দিন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দেয়।

রিজভী জানান, গত পরশু মহেশখালীর ভাসমান টার্মিনালের কারিগরি ত্রুটি পুরোপুরি মেরামত করা হয়েছে। ইতোমধ্যে এলএনজিবাহী কার্গো এসে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে এবং লোডশেডিংও কমেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভিত্তিক, জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকারী সরকার। অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে দাবি করে তিনি বলেন, সেই জায়গা থেকে বের হয়ে এখন প্রকৃত উন্নয়ন হচ্ছে। একটি জনবান্ধব ও দায়বদ্ধ সরকার দুর্নীতিমুক্ত উন্নয়ন অবকাঠামো গড়ে তুলতে পারে—বর্তমান সরকার তা প্রমাণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

 

শু/আজা

চব্বিশের আন্দোলন ‘ফাইনাল যুদ্ধের রিহার্সেল’: শফিকুর রহমান

অপারেশন সিঁদুরে ধ্বংস জইশের সদর দপ্তর, আবারও গড়ে তুলল পাকিস্তান

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

সালমানের নতুন সিনেমার নাম ‘মনস্টার’, শুটিংয়ে নিজেই করছেন অ্যাকশন

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: ডা. শফিকুর রহমান

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে ‘অলংকারিক’ করার অভিযোগ হাসনাতের

উত্তেজনার মধ্যে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহ বাড়ছে: ইরানি কর্মকর্তা

১১

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন কারান শর্মা

১২

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

১৩

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

১৪

ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৪ জনকে: পুলিশ

১৫

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত