রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছয় ঘণ্টা পর হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। আকস্মিক অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিপর্যয়ে চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখাসংলগ্ন সুইচবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে কর্তব্যরত নার্সরা রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় সুইচবোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা ছোটাছুটি শুরু করেন। টানা ছয় ঘণ্টা মেরামতকাজ শেষে দুপুর ১২টার দিকে ওয়ার্ডগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বিদ্যুৎ ফিরে আসায় আইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি বিভাগসহ হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা স্বাভাবিক হয়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাহিবা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

১

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

২

এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

৩

এবার পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

৪

বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

৫

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ

৭

অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

৮

‘আ.লীগের সঙ্গে ৯৬’র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’

৯

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

১০

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি

১১

সুন্দরগঞ্জের বেলকা উপস্বাস্থ্যকেন্দ্রটি নিজেই অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

১২

দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’, আলোচনায় ইউএনও তানজিলা

১৩

সাজেকে ইউপিডি এফ- এর সাথে গোলাগুলির মধ্যে আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার

১৪

আইনের শাসন সূচকে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ, পিছিয়ে পাকিস্তান

১৫

আ.লীগের সঙ্গে জামায়াত একাকার, এটা পাগলেও বিশ্বাস করবে না

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত