দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজে সবাই ফেল

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে চলতি বছর পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার।

আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে ফলাফলের তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

পরিসংখ্যানে জানানো হয়, এবার দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।

এবার শতভাগ পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ২০২১ সালে সব বিভাগের তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলে পাসের হার দাঁড়ায় ৭৯ দশমিক ০৮ শতাংশ। ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

এবারের ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করেছেন। বিজ্ঞান বিভাগের পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ, মানবিক বিভাগের ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

লিঙ্গভিত্তিক ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের ৫০ দশমিক ২৬ শতাংশ।

 

শু/আজা

১

হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

২

এইচএসসির ফল প্রকাশ, কেমন করলেন জাতীয় দলের খেলোয়াড়েরা

৩

রংমেক হাসপাতালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

৪

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

৫

এইচএসসিতে এত ফেল কেন, উত্তরণের পথ কী

৬

মুজিব-হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

৭

দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজে সবাই ফেল

৮

বাংলাদেশের স্পিনারদের পাত্তা না দিয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

৯

ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, মিলতে পারে তেলের সন্ধানও

১০

কক্সবাজারে ৫৯ দিনে ১,০৫৯ আসামি গ্রেপ্তার, অতিরিক্ত আটক কিশোর গ্যাংয়ের ১৯৬ সদস্য

১১

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১২

এইচএসসি ফলাফলে এবারও রংপুরের প্রতিষ্ঠানগুলো শীর্ষে

১৩

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন হারুন বরখাস্ত, একযোগে বদলি ৬ কর্মকর্তা

১৪

গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠের জমি ক্রয়, আরও ৬০ শতক কিনে দেবে ক্রীড়া মন্ত্রণালয়

১৫

তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত