রংমেক হাসপাতালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পুলিশ কেস হিসেবে ভর্তি হওয়া আল মামুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর না করে গোপন সমঝোতার মাধ্যমে হাসপাতালের অসাধু কর্মচারীদের সহায়তায় পরিবারের কাছে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৫ অক্টোবর রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

পরে বিষয়টি প্রকাশ্যে এলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকার নিহত আল মামুনের বাড়িতে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন ২৬ অক্টোবর সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

আল মামুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ২৪ অক্টোবর ইঁদুর মারার ওষুধ খেয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রেকর্ড অনুযায়ী, ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের এমএমইউ তিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রংপুর কোতোয়ালি থানার মুনছুর রহমানের ছেলে আল মামুন। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ২৯০৮১/১০৫ এবং ক্রমিক নম্বর ৫৩৫৬। অভিযোগ উঠেছে, আল মামুনের বাড়ি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল এলাকায় হলেও হাসপাতালে ভর্তির সময় নিজের বাড়ির ঠিকানা ব্যবহার না করে কোতোয়ালি থানার বাসিন্দা হিসেবে দেখানো হয়েছিল।

অভিযোগ রয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরদার অফিস ইনচার্জ মো. আবদুল জলিল এবং হাসপাতালের অফিস সহায়ক ও এন্ডোস্কোপি রুমের দায়িত্ব পালনকারী মো. মাসুদ পারভেজ অর্থের বিনিময়ে পুলিশ কেস হিসেবে ভর্তি হওয়ার বিষয়টি গোপন করে সাধারণ মৃত্যু দেখিয়ে আল মামুনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরে সহায়তা করেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মচারী জানান, মো. আবদুল জলিল ও মো. মাসুদ পারভেজের যোগসাজশে এ ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, ওই দুই কর্মচারী নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা করেন এবং অন্য কাজে ব্যস্ত থাকেন। মাসুদ পারভেজ একটি সক্রিয় চক্রের সঙ্গে জড়িত থেকে প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে হাসপাতালের সরদার অফিস ইনচার্জ মো. আবদুল জলিল বলেন, “পুলিশ কেস, নাকি—এটা দেখার সুযোগ ছিল না। এটা আমার ভুল হয়েছে।” টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এখানে টাকার কোনো লেনদেন হয় না। যদি কেউ বলে থাকে, সেটা সঠিক বলেনি।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

১

আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পোশাক কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪

জামায়াত পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করছে: রিজভী

৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

৬

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৭

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

৮

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

৯

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

১০

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১১

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১২

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১৩

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১৫

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত