২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারি তিতুমীর কলেজে মোট ১৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা বাজেট বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (বাজেট) শাহ মো. জুলফিকার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি মহাবিদ্যালয় খাতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রকাশ করা হয়।
প্রকাশিত বাজেট অনুযায়ী, সরকারি তিতুমীর কলেজের বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। কর্মকর্তা পর্যায়ের মূল বেতনের জন্য ৭ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা এবং কর্মচারীদের মূল বেতনের জন্য ৪৬ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া বাড়িভাড়া ভাতা বাবদ ৩ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা, উৎসব ভাতা ১ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা, বিশেষ সুবিধা ভাতা ৮০ লাখ ৩৭ হাজার টাকা, চিকিৎসা ভাতা ২২ লাখ ৭৫ হাজার টাকা, শিক্ষা ভাতা ৬ লাখ ৮২ হাজার টাকা, শ্রান্তি ও বিনোদন ভাতা ৩২ লাখ ৭৬ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি নগদায়ন, যাতায়াত, মোবাইল, টিফিন ও ধোলাই ভাতাসহ অন্যান্য ভাতার জন্যও ৩৯ লাখ ৫০ হাজার টাকা রাখা হয়েছে।
পণ্য ও সেবা খাতে বিদ্যুৎ বিলের জন্য ৬০ লাখ টাকা এবং পানি বিলের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ইন্টারনেট বাবদ ২ লাখ টাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ১২ হাজার টাকা, আপ্যায়ন ব্যয় ১১ হাজার টাকা, টেলিফোন ৩০ হাজার টাকা, বইপত্র ও সাময়িকী ২ লাখ টাকা, অফিস ভবন ভাড়া ১ লাখ টাকা, যাতায়াত ব্যয় ২৫ হাজার টাকা, গ্যাস ও জ্বালানি ৩ লাখ ৫০ হাজার টাকা, ভ্রমণ ব্যয় ২ লাখ টাকা, বদলি ব্যয় ৮০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী ১ লাখ ৭০ হাজার টাকা, অন্যান্য মনিহারি ৩ লাখ টাকা, রাসায়নিক দ্রব্যাদি ৩ লাখ টাকা, পোশাক ১০ হাজার টাকা, ক্রীড়া সামগ্রী ১ লাখ ৫০ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব ৮০ হাজার টাকা, আসবাবপত্র মেরামত ও সংরক্ষণ ২৫ হাজার টাকা এবং কম্পিউটার মেরামত ও
সংরক্ষণের জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া পৌরকর পরিশোধের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অনার্থিক সম্পদ খাতে কম্পিউটার ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের জন্য ৩০ হাজার টাকা, গবেষণা সরঞ্জাম ক্রয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা, অফিস সরঞ্জাম ক্রয়ে ৪০ হাজার টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।