রাজধানী

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধ ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদের পাশাপাশি অবৈধ চার্জিং ব্যবস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভায় নাগরিকেরা যেসব সমস্যা তুলে ধরেছেন, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

প্রতিমন্ত্রীর দপ্তরের দাবি, অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল, সড়কে যানজট এবং অননুমোদিত চার্জিংকেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একযোগে অটোরিকশা উচ্ছেদ ও অবৈধ চার্জিং ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালানো হলো।

কুড়িগ্রামে তিস্তার ক্রসবাঁধে ৪০ মিটার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের ২০ হাজার মানুষ

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি

করুণা করে হলেও চিঠি দিও

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীহা পাকিস্তানে নাকি নেপালে—সঙ্গীকে নিয়ে রহস্য

বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

দেব-শুভশ্রীর বন্ধুত্ব এখনও অটুট, পুরোনো সম্পর্কের নানা কথা ফাঁস

ইমরানকে কি সত্যিই ভয় পাচ্ছে পিসিবি

১০

বিপিএলে দুর্নীতির অভিযোগে সাবেক বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের আবেদন শুরু, শাখায় গ্রাহকদের ভিড়

১২

পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে এডিবির ২১৪৮ কোটি টাকা ঋণ

১৩

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের প্রস্তাব এলে জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১৪

ইন্টার মিয়ামির হয়ে ঢাকা ও কলকাতায় খেলতে পারেন মেসি

১৫

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত