মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন লিওনেল মেসি। এরপর ১৭ বছরে জার্সিটি মেসির পরিচয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, এখন তার অবসরের পর কে এটি পরবেন—তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

জাতীয় দলের হয়ে ১৭২ ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। তার আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন। মেসির অনুপস্থিতিতে অবশ্য বিভিন্ন সময়ে অন্য ১৭ জন খেলোয়াড়ও ১০ নম্বর জার্সি পরেছেন। সবচেয়ে বেশি সাতবার এটি পরেছেন সের্হিও আগুয়েরো। তবে মেসি না থাকায় ২৮টি ম্যাচে জার্সিটি খালি রাখা হয়েছিল।

এবার মেসির অবসরের পর স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়ার পালা। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ সম্ভাব্য কয়েকজনের নাম সামনে এনেছে।

তালিকায় অন্যতম অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরা এই মিডফিল্ডার সৃজনশীলতা ও মাঝমাঠ নিয়ন্ত্রণের দক্ষতায় এগিয়ে রয়েছেন। সম্ভাবনায় আছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন তিনি। তবে বয়স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে এখনই তার ওপর এত বড় দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এনজো ফার্নান্দেজ ও নিকোলাস পাজও আলোচনায় রয়েছেন। আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনজোর পাশাপাশি ভবিষ্যতের কথা বিবেচনায় ২১ বছর বয়সী পাজও হতে পারেন প্রার্থী। এ ছাড়া ইন্টার মিলানের ১০ নম্বর জার্সিধারী লাওতারো মার্তিনেজও রয়েছেন দৌড়ে।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। তবে যিনিই ১০ নম্বর জার্সি পান, তাকে শুধু একটি নম্বর নয়, মেসির রেখে যাওয়া বিশাল ঐতিহ্য ও প্রত্যাশার ভারও বহন করতে হবে। কারণ আর্জেন্টিনার ১০ নম্বর এখন আর শুধু একটি সংখ্যা নয়—এটি মেসিরই প্রতিচ্ছবি।

 

শু/আজা

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি

করুণা করে হলেও চিঠি দিও

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীহা পাকিস্তানে নাকি নেপালে—সঙ্গীকে নিয়ে রহস্য

বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

দেব-শুভশ্রীর বন্ধুত্ব এখনও অটুট, পুরোনো সম্পর্কের নানা কথা ফাঁস

ইমরানকে কি সত্যিই ভয় পাচ্ছে পিসিবি

বিপিএলে দুর্নীতির অভিযোগে সাবেক বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের আবেদন শুরু, শাখায় গ্রাহকদের ভিড়

১০

পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে এডিবির ২১৪৮ কোটি টাকা ঋণ

১১

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের প্রস্তাব এলে জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১২

ইন্টার মিয়ামির হয়ে ঢাকা ও কলকাতায় খেলতে পারেন মেসি

১৩

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

১৪

‘সিন্ধু জলচুক্তি মানতে হবে’, হেগের রায় খারিজ দিল্লির, ‘অবৈধ’ আদালতের নির্দেশে পাত্তা নেই ভারতের

১৫

কারাবন্দির ৮ মাস পর প্রথম প্রকাশ্যে মাদুরোর ছবি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত