নাগরিক ঐক্য’র ‘জ্বালানি ও জীবনের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা

মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে: মান্না

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ছবি:
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বলেন, বর্তমান সরকারের ছয় মাসের পরিস্থিতি গত ১৫ বছরের তুলনায় নিশ্চিতভাবেই ভালো। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘জ্বালানি ও জীবনের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে বা গায়ের জোরে যেকোনো কিছু পাস করে নেওয়া সম্ভব। কিন্তু মানুষ যখন বলতে শুরু করবে, ‘গায়ের জোরে আর কিছুই করতে পারবেন না’, তখন পরিস্থিতি কী হবে? এখনও সময় আছে। মানুষের সংকট নিরসন ও কল্যাণে বিকল্প পথ বের করতে হবে। গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিদ্যুৎ-জ্বালানিতে সরকারের কোনো পরিকল্পনা নেই

গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের প্রসঙ্গ তুলে মান্না বলেন, ‘আপনি যে প্ল্যানের কথা বক্তৃতায় বলেছিলেন, আমি তো তার কোনো প্রতিফলন দেখি না। মানুষকে বলুন, আপনার কী প্ল্যান আছে। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কী পরিকল্পনা রয়েছে, সেটিও এখনও স্পষ্ট করেননি। আমার মনে হয়, আপনাদের কোনো প্ল্যানই নেই।’ তিনি বলেন, গত ১৫ বছর বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাতে আওয়ামী লীগের ‘দুঃশাসন ও নয়ছয়’ হয়েছে, তা সবাই জানে। কিন্তু অন্তর্বর্তী সরকারের দেড় বছরে এ ধরনের সংকট হয়নি। তাহলে বর্তমান সরকারের ছয় মাসের মধ্যে এমন কী সংকট হলো যে সরকার বলছে, দুই বছরের আগে তা সমাধান করা সম্ভব নয়? মান্না বলেন, দুই বছর যদি এ পরিস্থিতি চলতে থাকে, তাহলে দেশের অর্থনীতি, তৈরি পোশাক ও বস্ত্রসহ কোনো শিল্পই টিকে থাকবে না। তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সরকারকে ভাবতে হবে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ছয় মাসে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার বিকল্প কোনো পথ বের করতে পারেনি। দুই বছর পর দেশ কোথায় যাবে, তা এখনই ভাবতে হবে। সরকারকে বিকল্প পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনপ্রিয়তা সবসময় একই রকম থাকবে, এমন নিশ্চয়তা নেই।

ফ্যামিলি কার্ড নিয়েও প্রশ্ন

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি নিয়েও সংশয় প্রকাশ করেন মান্না। তিনি বলেন, ছয় কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের সুবিধা দিতে ৭২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই অর্থের সংস্থানও কঠিন। এ ছাড়া ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড ও কৃষক কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডারও নেই। তিনি বলেন, এমন ব্যক্তিও কৃষক কার্ড পেয়েছেন, যিনি প্রকৃত কৃষক নন এবং শহরে তাঁর বাড়ি রয়েছে। সঠিক তথ্যভান্ডার ছাড়া এসব কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন।

গুম কমিশন ও মানবাধিকার বিলের সমালোচনা

সংসদে উত্থাপিত গুম কমিশন ও মানবাধিকার কমিশন বিলের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সংসদের মধ্যে যা চলছে, তার জবাব কার কাছে চাইব? গুম কমিশন ও মানবাধিকার কমিশন বিল যেভাবে উত্থাপিত হয়েছে, সেভাবে তো কেউই চায়নি।’ তিনি বলেন, গুমের ঘটনায় যেসব পুলিশ ও র‍্যাব সদস্য জড়িত বা দায়ী, তাঁদের ওপরই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? গণতন্ত্র চাইলে বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও পরে তা বাতিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় হলো, উদ্বোধন ও মিষ্টি বিতরণ করা হলো, তারপর বাতিল করা হলো কেন? সংস্কারের ১৬টি অধ্যাদেশও সংসদে তোলা হলো না।’

নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক ও সাংবাদিক-কলামিস্ট হাসান মামুন, গবেষক আরিফুর রহমান, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।
 

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত