শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ হয়ে গেছে। নতুন করে দলটির রাজনীতিতে ফেরার সুযোগ নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলেও তিনি আর দেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি রয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার সুযোগ নেই। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন।’

 

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোট জ্বালানি সংকটকে পুঁজি করে লংমার্চ করছে। জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এ ধরনের কর্মসূচির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’

 

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন এবং রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে।’ তার দাবি, রাষ্ট্র অশান্ত হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হতে পারে।

 

রাশেদ খাঁন আরও বলেন, ‘শেখ হাসিনা অপেক্ষা করছেন, জামায়াত কতদিনে ও কত সময়ে রাষ্ট্রকে অশান্ত করে। আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা অনেকটা জামায়াতের ভূমিকার ওপর নির্ভর করছে।’ তিনি জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন।

 

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শহীদ আবরার ফাহাদের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। ভারত শেখ হাসিনা ও শহীদ হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানান রাশেদ খাঁন।

 

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শু

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

কাল থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

গণতন্ত্র সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার

১০

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

১১

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

১২

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল

১৩

উত্তর কোরিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মারিয়াদের

১৪

পাপারাজ্জিদের উপর ক্ষুব্ধ বিপাশা বসুও

১৫

ডাকসুর সংগ্রহশালা: জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত