সারাদেশ

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী

কুমিল্লা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস ছবি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে এবং এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, 'জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে। এখন তারা ত্রাসের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে।' তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে। অথচ তারাই এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা মানুষের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক লাভের পেছনে ছুটছে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে, সব মুনাফেকির বিরুদ্ধে।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মিলনের পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভেটিংয়ের অপেক্ষায় নতুন পে-স্কেল, হালনাগাদ হচ্ছে পেনশনভোগীদের তথ্য

৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ডাকসুর সংগ্রহশালা সংস্কারে জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ছবি

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী

ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে অননুমোদিত ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে শোকজ

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড শিরোপা ভারতের

গুপ্ত-সুপ্ত চলবে না, আমার কাছে সবার আমলনামা আছে: আইনমন্ত্রী

১০

ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস্য সচিবের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১১

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

১২

ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী

১৩

হাজার হাজার কোটি টাকার ঋণ জনগণের ঘাড়ে রেখে পালিয়েছে আ.লীগ: শিরিন সুলতানা

১৪

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন

১৫

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত