ইতালিতে হামলা

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মেস্ত্রে শহরে লাঞ্ছিত হওয়ার ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন দাবি করেন, ইতালিতে হামলার পর ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর সিনেমার টিমের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং উৎসবের পরবর্তী কার্যক্রমে অংশ নেওয়া থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়। এমনকি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তাঁর অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। তাঁর অভিযোগ, মেস্ত্রে শহরে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের একটি অংশ ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হামলার পর ইতালি ও বাংলাদেশের সরকারি পর্যায় থেকে সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস তাঁকে সহযোগিতা করেছে। তিনি বলেন, “ভেনিস ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর, ইতালি সরকার, আমাদের দেশের সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস আমাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে।”

তবে নিজের সিনেমার টিমের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, “কিন্তু আমার যে টিম, তারা আমাকে ডিজওন (disown) করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।”

তবে সহকর্মীদের মধ্যে কয়েকজন তাঁর পাশে ছিলেন বলেও জানান বাঁধন। তিনি বলেন, তাঁর কো-অ্যাক্টরদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাঁকে অনেক সহযোগিতা করেছেন।

২৪ ঘণ্টা নিরাপত্তার দাবি

হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি ও বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করেন বাঁধন। এ জন্য বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাঁধন বলেন, ঘটনার রাতেই বাংলাদেশের সরকারি দপ্তর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূতও তাঁকে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি ও পুলিশ বিভাগের পক্ষ থেকেও নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, নিরাপত্তার কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক লিডো এলাকায় তাঁর থাকার ব্যবস্থা করে দেন।

মামলা করেছেন বাঁধন

মেস্ত্রে শহরে হামলার ঘটনার পর গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেন বাঁধন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশেও আলোচনা শুরু হয়। জাতীয় সংসদেও এ হামলার বিষয়টি আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে উল্লেখ করেন।

দেশে ফিরে নিজের প্রতি দেশবাসীর সমর্থনের কথাও তুলে ধরেন বাঁধন। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বাঁধন বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে সাপোর্ট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না।”

ইতালিতে হামলার পর কয়েক দিন সেখানে অবস্থান করে সোমবার সকালে দেশে ফেরেন বাঁধন। দেশে ফেরার পর তাঁর বক্তব্যে একদিকে হামলার ঘটনায় পাওয়া সরকারি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে নিজের সিনেমার টিমের আচরণ নিয়ে হতাশার বিষয়টি উঠে এসেছে।

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ, এনসিপিনেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

কাল থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

১০

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

১১

গণতন্ত্র সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার

১২

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

১৩

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

১৪

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল

১৫

উত্তর কোরিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মারিয়াদের

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত