৭১-এর রাজাকার, ৯০-এর স্বৈরাচার ও ২৪-এর বেইমানরা এক হতে পারে

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭১-এ যারা রাজাকার ছিল, ৯০-এ যারা স্বৈরাচার ছিল এবং ২৪-এ যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফেকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। কিন্তু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ওই গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাংলাদেশের ইতিহাসে যদি দেখা যায়, সেই ইতিহাস ঐ স্বাধীনতাযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন-জুলাই অভ্যুত্থান। প্রত্যেকটা আন্দোলনে কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, এখানে অনেকে আছেন, আপনারা ম্যাক্সিমাম নেতাকর্মী আছেন, মামলা খেয়েছেন, জেলে গেছেন। এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেসেজ ক্লিয়ার, আমরা তাদেরকে প্রিভিলেজ দিয়ে, তাদেরকে সামনে রেখে আমরা দলের কাজ করব।

তারেক রহমানের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকে যখন তারেক রহমানের যে কথায় নয়, কাজে বিশ্বাস করে তার কার্যক্রম যখন আজকে তৃণমূলের মানুষের আস্থা-বিশ্বাস পাচ্ছে, আজকে যখন বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ, আজকে যখন বাংলাদেশে একটি সার্বজনীন বাংলাদেশ, আজকে যখন বাংলাদেশ মানবাধিকারের দিক দিয়ে বিশ্বের ইতিহাসে সুনাম ছড়াচ্ছে, সেই সময় ঐ অপশক্তিরা যারা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই, আজকে তারা অনেক ধরনের অপকর্মের সম্পৃক্ত হয়েছে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, আমাদের ইমাম-মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বলেন এবং আমাদের বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের কর্মী নিয়োগ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাইলট প্রকল্পে শুরু করেছেন এবং সামনের মাস থেকে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে এই কার্যক্রমগুলো শুরু হবে।

শেষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, আসুন ঐক্যবদ্ধ হই। যেখানেই সন্ত্রাস, যেখানেই অগ্নিসংযোগ, যেখানেই ককটেল, যেখানেই বোমা, যেখানেই ঐ ফ্যাসিস্ট, সেইখানেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে। 

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২

নিউ গিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নাম, অজ্ঞাত ১৫০–২০০

৩

বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে ১৬ ওয়ানডে, ১৯ টি-টোয়েন্টি

৪

নাম নয়, পারফরম্যান্সেই একাদশে জায়গা: মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলা

৫

নিউ গিনি প্রকল্পে হামলা-লুটপাট: জমি বিরোধে আটকা পড়ল সালমানের স্টুডিও

৬

সালমানের স্টুডিও হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

৭

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১২

৮

গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

৯

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১০

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

১১

পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে পর্যটন দিবসে উদ্ধারকৃত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী

১২

বর্ণাঢ্য র‌্যালি ও ফুল দিয়ে পর্যটক বরণে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

১৪

হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

১৫

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত