৬ কোটি টাকার ভবন নির্মাণ, খাস জমি ব্যবহারের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে। ইতিমধ্যে নিয়মনীতি তোয়াক্কা না করে তিন তলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।


অভিযুক্ত জামায়াত নেতার নাম মো. আবু তালেব হোসাইন। তিনি কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে এবং চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমির। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

জানা যায়, আবু তালেব হোসাইন উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় অবস্থিত সরকারের খাস খতিয়ানভুক্ত (খ-তফসিলভুক্ত) প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি দখল করে নিয়মনীতি অমান্য করে পাকা তিনতলা ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে একতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় ও বৈধ কাগজপত্র ছাড়াই চলতি বছরের মে মাস থেকে বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন স্থানীয় জামায়াত নেতা আবু তালেব।

স্থানীয়রা জানান, এই জমি নিয়ে এক বার মামলা হয়েছিল।

এরপর এর রায় হয়েছিল। তাতে জমিটি খাস হিসেবে ছিল। এরপর আফিল উদ্দীনের উত্তরসূরীরা বাড়িঘর করতেছে। ইনটা চরের ভেতরে সব জমি খাস। একটা জমিও খাস ছাড়া নেই।

স্থানয়ি এক বাসিন্দা জানান, জমিটি মূলত খাস। আমরা ছোটবেলা থেকে এমন দেখে আসছি। কিন্তু ওনি লোকজন নিয়ে এসে কাজ করা শুরু করেছে। অথচ খাস জমিতে বাড়ি করা অবৈধ।

ভূমি অফিসের তথ্যমতে, গোবিন্দপুর মৌজার ১ নম্বর খতিয়ানের আরএস ৬৪ নম্বর দাগে সরকারের খ তফসিলভুক্ত প্রায় দুই একর ৮২ শতাংশ জমি রয়েছে। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। অভিযোগ রয়েছে, এই জমি নিজের দাবি করে ২০১৮ সালে প্রথম কুষ্টিয়ার কুমারখালি জজ আদালতে রেকর্ড সংশোধনী মামলা করেন চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব হোসাইন। মামলার নথি থেকে জানা যায়, বৈধ কাগজ না থাকায় ২০২৪ সালের ৫ মে দেওয়ানি মামলা নম্বর ১৯৮/২০২৮ বিনা খরচায় খারিজ করে দেন সহকারী জজ মো. মেহেদী হাসান। মামলা খারিজের পর ফের আপিল করেন ওই জামায়াত নেতা। আপিল নম্বর ১১৭/২৪। বর্তমানে মামলটি বিচারাধীন রয়েছে। কিন্তু এরইমধ্যে বাড়ির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন আবু তালেব।

এই বিষয়ে জানতে চাইলে আবু তালেব হোসাইন জমিটি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে বলেন, এটাতে আমার আরএস রেকর্ড হয়নি। আমার বিএস রেকর্ড আছে। এটা বিচারাধীন এখন। আরএস সংশোধনীর জন্য আমরা মামলা করেছি। মামলা চলতেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার জানিয়েছেন, খাস জমিতে বাড়ির নির্মাণের সুযোগ নেই। জায়গাটির মালিকানা ও আইনি অবস্থা সম্পর্কে প্রশাসন অবগত। জনবল সংকটের কারণে মাপের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

জামায়াত
১

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

২

শেষবার আকাশি-সাদা জার্সিতে মেসি, প্রস্তুত বিদায় মঞ্চ

৩

‘এক টাকার শিক্ষক’ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৪

গাইবান্ধায় ছয় মাসে কুকুর-শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

৫

কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

৬

সদরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৭

৬ কোটি টাকার ভবন নির্মাণ, খাস জমি ব্যবহারের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৮

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতা নেতৃত্ব দিয়েছেন: আসিফ মাহমুদের

৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন গোলাম মহিউদ্দিন

১০

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

১১

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

১২

শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম খান

১৩

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

১৪

সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত