‘আওয়ামী ডেভিলদের সঙ্গে আঁতাত করে এক ঘণ্টাও থাকতে পারবেন না’, ওসিকে এমপি

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত ও মাদকের সঙ্গে আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আঁতাত করবেন এমন হলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমপি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কৃষি প্রসঙ্গে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষিজমিতে যাতে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য দেন। অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

১

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

২

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

৩

খাগড়াছড়িতে প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

৪

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৫

রংপুরে কিশোরীকে চার দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৬

নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করছে পুলিশের চক্র

৭

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: আহত ২০, নিখোঁজ ২৪

৮

সুন্দরগঞ্জে স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

৯

বিজেপি-সমর্থক পরিবারের মেয়ে নেহা যেভাবে হয়ে উঠলেন আন্দোলনের অন্যতম মুখ

১০

পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচদের

১১

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

১২

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে তা তারা মনে রাখবে: রিজভী

১৩

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

১৪

১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

১৫

জাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত