সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মডেল, অভিনেত্রী ও মৎসজীবী দলের নেত্রী মেঘনা আলম। ছবিটি পোস্ট করে তিনি জানতে চেয়েছেন, এটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সেই সঙ্গে ছুঁড়েছেন একটি প্রশ্নও। সেই প্রশ্ন ঘিরে নেটপাড়ায় চলছে আলোচনা।

মেঘনা আলমের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নাম ফলকের সামনে দাঁড়ানো। তার হাতে প্রভোস্ট অ্যাওয়ার্ডের ক্রেস্ট। নাম ফলকে বেশ বড় করে লেখা ২০২৪ সালের জুলাইয়ে পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

সেই ছবির ক্যাপশনে মেঘনা লিখেছেন, ‘কে এটা? মতলব কি? রিয়াল নাকি এ আই??’ তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল।

সারজিস আলমের ছবিটি পোস্ট করে মেঘনা আলম কেন এমন প্রশ্ন করেছেন, তা অবশ্য তার ওই মন্তব্য থেকে স্পষ্ট নয়। তবে অনেকে সেই পোস্টের কমেন্ট বক্সে এসে সারজিস এক সময় ছাত্রলীগ করতেন, শেখ হাসিনার রাজনীতির অনুরাগী ছিলেন সেদিকে ইঙ্গিত করছেন।
মেঘনা আলম বাংলাদেশের সুপরিচিত একজন মডেল। অভিনয়ও করেছেন অল্প বিস্তর। তবে সব ছাপিয়ে তিনি এখন তরুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে দেশজুড়ে পরিচিতি গড়ে তুলেছেন। টিভি টকশো, রাজনৈতিক বাস্তবমুখী আলাপচারিতা এবং নারী হিসেবে রাজনৈতিক জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তরুন সমাজে ইতোমধ্যে একটা নিজস্ব অবস্থান তৈরি করে চলেছেন।

অন্যদিকে সারজিস আলম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্যতম বিপ্লবীদের একজন। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

১

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

২

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

৩

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

৪

‘কোনো মুচলেকায় সই করিনি, আবার আন্দোলনে নামব’: দিপকে

৫

ক্ষেপণাস্ত্র-ড্রোনে কাঁপছে সৌদি আরব, অনিশ্চিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

৬

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

৭

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

৮

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

৯

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

১০

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

১১

ডেঙ্গু ও হামে একদিনে ১১ জনের মৃত্যু

১২

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১৩

পাকিস্তানে তীব্র হচ্ছে বিক্ষোভ, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

১৪

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

১৫

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়-প্রশ্ন গোলাম পরওয়ারের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত