বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ ও বিভিন্ন সেক্টরে দখলদারিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার সবকিছু দখল এবং ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের পর এবার চাকরির বাজারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

দেশ পরিচালনার ক্ষেত্রে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি উল্লেখ করেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখুন। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ চলবে কীভাবে? এ ধরনের দূরদর্শিতাহীন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি মন্তব্য করেন, এমনটা চলতে থাকলে একসময় দল হিসেবে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে, যা নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে।

পোস্টের শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি জানিয়ে বলেন, সকল পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া থেকে কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান ঘটাতে হবে। চাঁদাবাজি ও দখলদারিত্ব পরিহার করে মেধা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

১

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

২

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

৩

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

৪

‘কোনো মুচলেকায় সই করিনি, আবার আন্দোলনে নামব’: দিপকে

৫

ক্ষেপণাস্ত্র-ড্রোনে কাঁপছে সৌদি আরব, অনিশ্চিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

৬

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

৭

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

৮

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

৯

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

১০

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

১১

ডেঙ্গু ও হামে একদিনে ১১ জনের মৃত্যু

১২

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১৩

পাকিস্তানে তীব্র হচ্ছে বিক্ষোভ, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

১৪

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

১৫

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়-প্রশ্ন গোলাম পরওয়ারের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত