৭ মাস আগে ইসলামী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি, তথ্য গোপন রাখায় এবার যুবদল থেকেও অব্যাহতি

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আশিক মাদবর জিয়াকে তথ্য গোপনের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্য গোপন করে জেলা যুবদলের কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে শরীয়তপুর জেলা যুবদলের কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে আশিক মাদবর জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আশিক মাদবর জিয়ার নাম ঘোষণা করা হয়। তার নাম কমিটিতে আসার পর থেকেই স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তাদের অভিযোগ, আশিক মাদবর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ এসব তথ্য গোপন করে তিনি যুবদলের জেলা কমিটিতে পদ পেয়েছেন।

পরে অভিযোগের সত্যতা যাচাই করে বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে উল্লেখ করা হয়, আশিক মাদবর জিয়া ২০২২ সালে গঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া ২০২৪ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে কেন্দ্রীয় কমিটির স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০২৬ সেশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদ প্রকাশের পর বিষয়টি যাচাই-বাছাই করে কেন্দ্রীয় যুবদল। এরপর তথ্য গোপন করে জেলা কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে শুক্রবার রাতে তাকে দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, ‘আশিক মাদবর তথ্য গোপন করেছিলো বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে কেন্দ্রীয় কমিটিকে জানানোর পর তাকে অব্যাহতি দিয়েছে। এটি ভালো সিদ্ধান্ত হয়েছে।’

১

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

২

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

৩

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

৪

‘কোনো মুচলেকায় সই করিনি, আবার আন্দোলনে নামব’: দিপকে

৫

ক্ষেপণাস্ত্র-ড্রোনে কাঁপছে সৌদি আরব, অনিশ্চিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

৬

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

৭

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

৮

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

৯

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

১০

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

১১

ডেঙ্গু ও হামে একদিনে ১১ জনের মৃত্যু

১২

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১৩

পাকিস্তানে তীব্র হচ্ছে বিক্ষোভ, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

১৪

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

১৫

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়-প্রশ্ন গোলাম পরওয়ারের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত