সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্ত্রীর

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

বগুড়ার গাবতলীতে আইনজীবী ও সাবেক বিএনপি নেতা শিপন আলীর বিরুদ্ধে পরকীয়া, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং তালাক নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলেছেন তার স্ত্রী লিপি বেগম। সোমবার (১২ অক্টোবর) গাবতলী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিপি বেগম জানান, ২০২৪ সালের ১৩ জুন পরিবারের সম্মতিতে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের ছাবেদুর রহমানের ছেলে অ্যাডভোকেট শিপন আলীর সঙ্গে তার বিয়ে হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীর বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন শিপন আলীকে আটক করে। পরে ওই নারীকে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে করে পরিস্থিতি সামাল দেন শিপন।

তিনি আরও বলেন, এ ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শিপনকে সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনার পরও শিপন আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এসব বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে শিপন আলী তাকে ৬ মাস আগে তালাক দিয়েছেন অপপ্রচার করছেন।

লিপির দাবি, তালাকের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ সংক্রান্ত কোনো তালাকনামা বা আইনি কাগজপত্রও তিনি পাননি। এমনকি গত ৮ অক্টোবর রাতেও শিপন বাসায় এসেছিলেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিপি প্রশ্ন তুলে বলেন, শিপন যদি আমাকে ছয় মাস আগেই তালাক দিয়ে থাকেন, তাহলে আমি এখন পর্যন্ত কোনো তালাকনামা পেলাম না কেন? লিখিত বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী শিপন আলী সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার। আমাকে এবং আমার দলকে হেয়প্রতিপন্ন করার উদ্দেসহ্যে তিনি এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

১

ইসরায়েলের নির্দেশনায় বাংলাদেশসহ ৩১ দেশের ক্রু বাদ দিচ্ছে এয়ার ফ্রান্স

২

শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

৩

লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৪

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে থাকার ছবি দেখালেন নুর

৬

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

৭

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

৮

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৯

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

১০

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

১১

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

১২

কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিকের ‘দানব’

১৩

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত

১৪

এএফসি চ্যালেঞ্জ লিগে বড় স্বপ্ন নিয়ে কুয়েতের পথে ফর্টিস

১৫

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি শাসনের প্রথম দিনেই ২৭৮ পিটিআইকর্মী আটক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত