আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জামায়াতের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এবং জুলাইযোদ্ধা এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (১২ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেয়া উদ্বেগজনক। ঠুনকো ঘটনায় মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা দেশব্যাপী চালানো হচ্ছে খোদ সরকার এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদে। মনে হচ্ছে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করতে তৎপর প্রশাসনের একটি অংশ। আমি আয়াসের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করছি।


এডভোকেট জুবায়ের বলেন, সরকার জুলাইকে ধারন না করায় এদেশের জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি, জুলুম ও নির্যাতন করে দমনের পথ বেছে নিয়েছে বলে আয়াসের ঘটনায় প্রতীয়মান। আমরা সরকারকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থেকে আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান প্রদর্শন এবং জুলাই চেতনাকে ধারন করে জনগণকে নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সহনশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।


তিনি আরও বলেন, আয়াস আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী সকল মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি। কিন্তু আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর সাথে মিলিয়ে তাকে ভিক্টিম করা হয়েছে, যা অনভিপ্রেত ও অসংগত। আমরা অবিলম্বে আয়াসসহ চারজনের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করছি।

বিষয়:

জামায়াত
১

সর্বকালের সেরা বিতর্কে মেসির ওপরে পেলেকে রাখলেন রোমারিও

২

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন জাতীয় কমিটি বাতিলের দাবি

৩

ড্রয়ে হতাশ শান্ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান

৪

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

৫

আইনি লড়াই কি পাখতুনখোয়ার ক্ষমতায় ফেরাবে পিটিআইকে

৬

বিক্ষোভে ভিন্ন আচরণ করে বিরোধীদের বিভক্ত করছে সরকার: সিজেপি প্রতিষ্ঠাতা

৭

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

৮

মিষ্টির শূন্য আসনে ভোট দিতে পারবে না জামায়াত জোট

৯

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

১০

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৩

১১

সাতক্ষীরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২

মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৪

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপিতে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’, শীর্ষ পদে আসছেন চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত