উত্তর শাখায়ও নতুন কমিটি ঘোষণা

এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিব পাইলট ফারিয়াল হামিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিব হয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখারও আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে দুই শাখার নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। 

ঘোষিত কমিটি অনুযায়ী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্যসচিব ইথার ফারিয়াল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা। সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি।

পেশাগত জীবনে বাণিজ্যিক সিভিল পাইলট হিসেবে পরিচিত ইথার ফারিয়াল হামিদ বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন। 

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। এ শাখার সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সালমা আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত দুই শাখার নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে হবে। জাতীয় নারীশক্তি এনসিপির নারী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

১

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

৩

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৫

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

৭

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

৮

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

৯

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

১০

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১১

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১২

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

১৪

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

১৫

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }